১২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: রশিদুল ইসলাম জিলাপিটা মুখে নিয়ে হাঁটা দিলেন। মোখলেসুর রহমান তাঁকে বারবার ডাকছিলেন অবশিষ্ট জিলাপি শেষ করার জন্য। ঘড়িতে সময় তখন বিকাল চারটা। ভোট শেষ হওয়ার আর ৩০ মিনিট বাকী রয়েছে। তাই জিলাপি শেষ না করেই রশিদুল ইসলাম ভোট কেন্দ্রের দিকে দ্রুত গতিতে হাঁটা দিলেন।

এমনই দৃশ্য দেখা গেল নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকায়। ভোট উপলক্ষে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। ভোট কেন্দ্রের বাহিরে বসেছিল মুখরোচক খাবারের দোকান। সবাই মিলে একসাথে খেয়েছেন জিলাপি আর বাদাম। খাওয়ার মাঝে চলছিল খুনসুটি।

আরও পড়ুনঃ   সাভারে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

রশিদুল ইসলাম নামের একজন ভোটার জানালেন, ‘এলাকার বন্ধুবান্ধবেরা এক জায়গায় হওয়া হয় না। ভোট উপলক্ষে সবাই মিলে এক জায়গায় হয়েছিলাম। তাই জিলাপি খাওয়া হলো। খুব ভালো লাগলো।’

মোখলেসুর রহমান বলেন, ‘এক কেজি জিলাপি কিনেছিলাম। সবাই মিলে খেলাম। আরও এক কেজি দিতে বলেছি। ভাজা হলে দিবে।’

আরও পড়ুনঃ   জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

নয়ন কৃষ্ণ পাল মাটির হাঁড়ি, ব্যাংক, পিঠা তৈরির খোলা আর বাদাম নিয়ে এসেছিলেন। বিকেলে জানালেন, সব মাটির ব্যাংক বিক্রি হয়ে গেছে। ছয় কেজি বাদামও বিক্রি হয়েছে। কয়েকটি মাটির হাঁড়ি বিক্রি হয়েছে। বাড়ি চলে যাচ্ছি। বেচাবিক্রি নিয়ে সন্তুষ্ট বলে জানালেন।

একজন জিলাপি বিক্রেতা বলেন, ‘জিলাপি ভাজার জন্য ৪০কেজি বেসন এনেছিলাম। সবগুলো ভেজে ফেলেছি। আর কেজি পাঁচেক বাকি আছে। সেগুলোও বিক্রি হয়ে যাবে।’ মিষ্টিও ভালো বিক্রি হয়েছে বলে জানালেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST