৯ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র এমপি পদপ্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে ভাঙ্গায় সংবাদ সম্মেলন

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গা উপজেলা চত্বর শহীদ মিনারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাজ্জাদ হোসেন, ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাবেক এমপি (সংসদ সদস্য) মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মুজাহিদ বেগ! এমনটাই দাবি জানিয়ে- আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে- মুজাহিদ বেগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গা উপজেলা চত্বর শহীদ মিনারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই জোট ও ২৪ এর যোদ্ধাবৃন্দ।
‎
‎লিখিত বক্তব্যে বক্তারা জানান- ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি (সংসদ সদস্য) মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন এই আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মুজাহিদ বেগ। তিনি, কালো টাকা ছড়িয়ে ভোটের মাঠে নির্বাচনীয় পরিবেশ ঘোলাটে করছেন। ভোটারদের হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন। তাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। অন্যথায়, আগামীতে রাজপথে মাঠে নামার হুশিয়ারি দেন বক্তারা।
‎
‎এসময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক এনামুল চৌধুরী, ভাঙ্গা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আনিচুর রহমান প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST