৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

কলা গাছের গা ফুঁড়ে বেরোলো মোচা

সবুজ সরকার, নিয়ামতপুর : বাড়ির পাশে পতিত জমিতে কলার গাছ লাগিয়েছেন কৃষক মজিদ আলী । কয়েক বছর ধরে গাছগুলো থেকে ভালোই কলা পাচ্ছিলেন তিনি। গত কয়েকদিন আগে বাগানে গিয়ে খেয়াল করেন একটি কলা গাছের মাঝ বরাবর গা ফুঁড়ে কলার মোচা বের হয়েছে। এমন দৃশ্য দেখে তিনি অবাক হন।

এমনই ঘটনা ঘটেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাতঘরা গ্রামে। এতে জনমনে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। কলা গাছটিকে একনজর দেখার জন্য অনেকেই ভিড় করছেন।

ওই এলাকার গ্রাম্য পশু চিকিৎসক মো. সুমন কলা গাছটির দুটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে লিখেছেন ‘নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গিয়ে মাঝপথে থেমে গেলেই সেটি অপূর্ণতা,, যা কলা গাছের সাথে ঘটেছে,,আল্লাহর বড় নিদর্শন এটি।’

জানতে চাইলে তিনি বলেন, ‘পশু চিকিৎসার জন্য আমি বিভিন্ন গ্রামে যাই। কয়েক দিন আগে সাতঘরা গ্রামে এসে দৃশ্যটি দেখতে পাই।’ গাছের মাঝখান ফুঁড়ে মোচা বের হওয়া দেখে অবাকই হয়েছি।’

আরও পড়ুনঃ   ইরানের বিদ্যুৎকেন্দ্র-খারগ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের

বাগান মালিক মজিদের স্ত্রী রশিদা বেগম বলেন, ‘বেশ কিছুদিন আগে আমার স্বামী বাগানে গিয়ে ওই দৃশ্য দেখেন। বিষয়টি আমাকে এসে জানায়। আমি গিয়ে দেখি ঘটনা সত্যি। গাছের গা ফুঁড়ে কলার মোচা বেরে হয়েছে। সেটা দেখে খুব অবাক হয়েছি।’

গ্রামের বাসিন্দা মো. মোজাম্মেল হক বলেন, ‘এই রকম অদ্ভুত ঘটনা আগে দেখিনি। এটা আকর্ষনীয় জিনিস। আগে দেখিনি। জন্মের পরে এই প্রথম দেখলাম।’

বিষয়টি অবহিত করে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ও দুপুরে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, তিনি একটি প্রোগ্রামে আছেন। পরে কথা বলবেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল বলেন, ‘আমি এ বিষয়ে বলতে পারব না। এই বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট। আপনি সেখানে যোগাযোগ করেন।’

সেখানে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বজলুর রহমান বলেন,’এটা ফল সম্পর্কিত বিষয়। আপনি আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরফ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা ভালো বলতে পারবে।’

আরও পড়ুনঃ   র‍্যাবের পৃথক অভিযানে ২৪ টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

যোগাযোগ করা হলে ড. মো. শরফ উদ্দিন বলেন, আমি আম নিয়ে গবেষণা করি। কলা গাছ নিয়ে আমি গবেষণা করিনি। কলা গাছের ব্যাপারে কিছু বলতে পারব না।’ তিনি কৃষি গবেষণা ইন্সটিটিউটের উদ্যানতত্ত্ব শাখার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মসিউর রহমানের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

যোগাযোগ করা হলে ড. মো. মসিউর রহমান বলেন, ‘এটা কলা গাছের একটা অস্বাভাবিক প্রক্রিয়া। কলা গাছে এইরকম হওয়াটা বিরল ঘটনা তবে অলৌকিক নয়। সাধারণত ‘পানামা ডিসিসি’ নামক রোগের কারণে এইরকম হয়। কোনো কারণে কলার মোচা গাছের মাঝখানে বেড়ে উঠে তখন ‘পানাম ডিসিস’ এর কারণে গাছের গা ফুড়ে মোচা বের হয়ে যায়। তিনি আরও বলেন, এই মোচাতে কোনো কলা ধরবে না। গাছটিও আর বেশিদিন বাঁচবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST