২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকলে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না-ডাঃ বারী

শ্রমিকদের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল বারী সরদার একথা বলেন। 

স্টাফ রিপোর্টার,বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে শ্রমিকদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাত ৯টায় বাগমারা উপজেলার গোডাউন মোড়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা আলহাজ্ব আকবর আলী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল বারী সরদার বলেন, “দেশের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নেই।” তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ইনসাফ, ন্যায় ও জনকল্যাণের প্রতীক। শ্রমিক ভাইয়েরা যদি ঘরে ঘরে দাঁড়িপাল্লার বার্তা পৌঁছে দেন, তাহলে বিজয় কেউ ঠেকাতে পারবে না।

শ্রমিকরা সমাজের চালিকাশক্তি। তাদের ঘামেই দেশ এগিয়ে যায়। শ্রমিকবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই। বাগমারার প্রতিটি শ্রমিক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ এবার দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ। এই ঐক্যই বিজয়ের মূল শক্তি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির আশরাফুল ইসলাম আশিক।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

সভায় উপস্থিত শ্রমিক নেতারা জানান, নির্বাচনের শেষ দিন পর্যন্ত তারা সংগঠিতভাবে গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের উদ্বুদ্ধ করার কাজ চালিয়ে যাবেন। শ্রমিকদের দাবি, ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় তারা দাঁড়িপাল্লার পক্ষেই অবস্থান নেবেন।

মতবিনিময় সভায় শ্রমিক, স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আকবর আলী দীর্ঘদিন ধরে শ্রমিকদের (মাটি কাটা) নেতৃত্ব দিয়ে আসছেন। শ্রমিকদের সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ে ভূমিকা পালন করছেন শ্রমিক নেতা আলহাজ আকবর আলী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

১০

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৫

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৬

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস্য অবমুক্ত

২০

Design & Developed by: BD IT HOST