৩০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: ডা. টিপু

উপজেলা সমবায় দল আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস,এ সিরাজুল ইসলাম,মান্দা : নওগাঁ-৪ (মান্দা) আসনের ধানের শীষের এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। তারা ক্ষমতায় যেতে ব্যর্থ হবে এই আশঙ্কা থেকেই বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।

শুক্রবার বিকেলে মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সমবায় দল আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   রাজশাহী-৫ আসনে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী জুলফার নাইমের পক্ষে মনোনয়ন সংগ্রহ

ডা. টিপু বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে এবং গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উপজেলা সমবায় দলের সভাপতি আব্দুল মতিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর আফরোজ বেগম জ্যোতি।

আরও পড়ুনঃ   তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

জনসভায় আরও বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST