২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিএনপির জনসভার আশপাশের এলাকায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক : মিছিলে মিছিলে বিএনপির নেতাকর্মীরা আসছে চট্টগ্রামের জনসমাবেশে। সমাবেশ স্থল পলোগ্রাউন্ড মাঠের আশপাশের এলাকা টাইগারপাস মোড়, ফলমণ্ডি মোড়, সিআরবি সড়কে ব্যাপক মানুষের উপস্থিতি দেখা গেছে। নেতাকর্মীরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে সমাবেশের আশপাশ এলাকা ঘুরে দেখা গেছে, টাইগারপাস মোড়, কদমতলী মোড়, সিআরবি প্রবেশমুখে নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। টাইগারপাস থেকে সমাবেশে যাওয়ার সড়কেও মানুষ আর মানুষ। এই সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। মোড়ে সেনাবাহিনী ও পুলিশের বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি দেখা গেছে।

চট্টগ্রাম নগর ও জেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল ও মহিলা দল নেতাকর্মীরা সকাল থেকে সমাবেশে যোগ দিচ্ছেন।

সমাবেশে আসা সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, তরুণ প্রজন্মের তারেক রহমানকে দেখার সুযোগ পাননি। দীর্ঘদিন পর তিনি চট্টগ্রামে আসলেন। নেতাকর্মীরা তাকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।

আরও পড়ুনঃ   জনগণের চাওয়া-পাওয়া পূরণে সরকার বদ্ধপরিকর : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চট্টগ্রাম নগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সগির বলেন, বাংলাদেশের রাজনীতির জন্য চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ জায়গা৷ আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির তথা তারেক রহমানের কী পরিকল্পনা আছে তা সরাসরি শুনতে চায় চট্টগ্রামের মানুষ। দীর্ঘ ২০ বছর পর তিনি চট্টগ্রামের আসলেন, তা নিয়েও মানুষের আগ্রহ আছে। সারা শহরে উচ্ছ্বাস। নেতাকর্মীসহ জনসাধারণের উপস্থিতি দেখা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টায় তিনি তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ   কালের বিবর্তনে বিলুপ্তির পথে কৃষকদের সেই ‘গোলাঘর’

এদিকে মহাসমাবেশ উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে রাখা হয়েছে কঠোর নিরাপত্তার আওতায়। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতারা, স্থায়ী কমিটির সদস্যরা এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন।

মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক থাকবে। পুরো মাঠকে রাখা হয়েছে গ্রিন জোন হিসেবে।

তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে গিয়েছিলেন। সে সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি নগরীর লালদিঘী ময়দানে জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, তিন জনের যাবজ্জীবন

মৃত্যুর পর রামেক হাসপাতালের পিআইসিইউতে বেড পেল নেহা

তানোরে কর্মচারীর হাতে ছাগলের বাচ্চার অপারেশন মৃত্যু নিয়ে অভিযোগ

নিয়ামতপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

তানোরে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ

অন্তঃসত্ত্বা মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়ে ‘মনো দৈহিক’ চিকিৎসা বিষয়ক সেমিনার

নগরীতে সার্টিফিকেট জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেফতার

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব : সারদায় আইজিপি

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

গুম প্রতিরোধসহ ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধের দাবি

১০

কার্যক্রম নিষিদ্ধই থাকছে আ.লীগের, সংসদে বিল পাশ

১১

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

১২

কারাগারে শিরীন শারমিন

১৩

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

১৪

সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

১৫

বাগমারায় বিধবা সাবিত্রী বালার শেষ সম্বল আগুনে পুড়ে ছাই

১৬

বাগমারার মচমইল পাম্পে অভিযান, ৪ মোটরসাইকেল চালকের জরিমানা

১৭

পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এর জীবনবৃত্তান্ত

১৮

মান্দায় এমপি টিপুর বিরুদ্ধে মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

১৯

তানোরে অর্কিড স্কুলে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST