২৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ বিএনপির হাতেই নিরাপদ : রায়হান

পবা উপজেলার হরিপুর বাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত নির্বাচনী প্রচার মিছিল ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান বলেছেন, গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। একটি দল ধর্মকে অপব্যাখ্যা করে রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা বলছে, ওই দল করলে ও ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে—এ ধরনের বক্তব্য দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বিএনপি কখনোই ধর্ম নিয়ে রাজনীতি করে না এবং ধর্মকে পুঁজি করে জনগণের আবেগ নিয়ে খেলাও করে না। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিপুর বাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত নির্বাচনী প্রচার মিছিল ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মে বিশ্বাস করে, ধর্মীয় মূল্যবোধকে সম্মান করে এবং ধর্ম পালনে বিশ্বাসী। কিন্তু বিএনপি কখনো ধর্মকে ব্যবসার হাতিয়ার বানায় না। যারা ধর্ম নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, তারা আসলে জনগণকে ধোঁকা দিচ্ছে। দেশের মানুষ এখন সচেতন হয়েছে এবং সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শিখেছে। তিনি আরও বলেন, দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। বিএনপি ছাড়া এমন কোনো রাজনৈতিক শক্তি নেই, যারা দেশকে বর্তমান সংকট থেকে উদ্ধার করতে পারবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই সবচেয়ে বেশি নিরাপদ।

আরও পড়ুনঃ   শুরু হয়েছে রাজশাহী নগর বিএনপির সম্মেলন

বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। তাই সকল ভেদাভেদ ভুলে এই আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান-কে উপহার দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সবাই মহান আল্লাহর কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো এবং বিএনপির নেতাকর্মীদের জন্য দোয়া করবেন। আপনাদের প্রতিটি দোয়া হোক দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের শক্তি।

আরও পড়ুনঃ   কাল বাংলাদেশে আসতে পারে আইসিসির পর্যবেক্ষক দল

প্রচার মিছিল ও গণসংযোগে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা কৃষকদল আহ্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মামুন আকতার, পবা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, হরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্নাফ হোসেন, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন আকতারুজ্জামান, পবা উপজেলা জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ আহ্বায়ক পিয়ারুল ইসলাম মিলন, ছাত্রদল পবা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক খোরশেদুর আলম পিন্টু, হরিপুর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ আহ্বায়ক কবীর হোসেন, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, আলহাজ্ব সামশুল ইসলাম, যুবদল নেতা আসলাম হোসেন সুজুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

খানাখন্দে ভরা পথে মানবিক দৃষ্টান্ত, নিজ হাতে সড়ক মেরামত করলেন আব্দুস সালেক আদিল

তানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড ,মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

১০

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুল ইসলামের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

১১

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান

১২

মান্দায় পেট্রোল কান্ডে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা

১৩

শিবগঞ্জ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ পাথরভর্তি ভারতীয় ট্রাক জব্দ

১৪

নগরীর বেলপুকুর এলাকা হতে ফেয়ারডিলসহ একজনকে গ্রেফতার

১৫

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

১৬

২০ টি ফায়ার স্টেশন স্থাপন প্রকল্পের ভূমি অধিগ্রহণ অনুমোদন

১৭

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বাণিজ্যমন্ত্রীর সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

১৯

রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন হাসেন আলী

২০

Design & Developed by: BD IT HOST