২২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ট্রাম্পের গাজা বোর্ড অব পিসে যোগ দিতে চায় ৭ মুসলিম রাষ্ট্র

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্থ গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ৭টি মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্রগুলো হলো কাতার, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে এই আগ্রহ প্রকাশ করেছে ৭ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, “এই সাত দেশের সরকার যৌথভাবে গাজা বোর্ড অব পিসে যোগদানের ইচ্ছা প্রকাশ করছে। প্রতিটি দেশ তাদের নিজ নিজ প্রাসঙ্গিক আইনি ও অন্যান্য প্রয়োজনীয় নীতি অনুসারে যোগদানের নথিতে স্বাক্ষর করবে। ইতোমধ্যে মিসর, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত গাজা বোর্ড অব পিসে যোগ দিয়েছে।”

আরও পড়ুনঃ   ভিক্ষাবৃত্তির অভিযোগে ২৪ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি

গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ স্থায়ীভাবে থামাতে গত ২৯ সেপ্টেম্বর ২০টি পয়েন্ট সম্বলিত যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেখানে গাজায় একটি টেকনোক্র্যাট সরকার এবং ‘গাজা বোর্ড অব পিস’ গঠনের বিষয়ে উল্লেখ ছিল।

এ প্রসঙ্গে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছিল, যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার গঠিত হবে এবং এই সরকার পরিচালিত হবে ‘গাজা বোর্ড অব পিস’— এর নির্দেশনা অনুসারে। পরিকল্পনায় আরও বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ গাজা বোর্ড অব পিসের সদস্যপদ পাবে এবং টেকনোক্র্যাট সরকারকে নির্দেশনা প্রদানের পাশাপাশি গাজার পুনর্গঠনের জন্য তহবিলের জোগাড় ও সেই তহবিলের ব্যয়ের ব্যাপারটিও দেখভাল করবে গাজা বোর্ড অব পিস।

আরও পড়ুনঃ   চলতি বছরে ১০ লক্ষাধিক জনশক্তি রপ্তানি

ট্রাম্প বিভিন্ন দেশকে গাজা বোর্ড অব পিসে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। পাকিস্তান ও এই ৭ মুসলিম রাষ্ট্রের বাইরে , হাঙ্গেরি, মরক্কো, কাজাখস্তান, আর্জেন্টিনা সেই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST