২১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর ছয়টি আসনের ২৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু বৃহস্পতিবার

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের সভাপতিত্বে নির্বাচনি প্রতীক বরাদ্দ করা হয়।

স্টাক রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী জেলার সংসদীয় ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নামবেন প্রচার-প্রচারণায়।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের সভাপতিত্বে নির্বাচনি প্রতীক বরাদ্দ করা হয়। এসময় জেলার সংসদীয় ছয়টি আসনের বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজশাহীতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩৮ জন। প্রাথমিক বাছাইয়ে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আপিলে আবারও ১৩ জন প্রার্থিতা ফিরে পান। ফলে বৈধ প্রার্থী ৩২ জন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। এখন বৈধ প্রার্থী ২৯ জন।

শেষদিনে জেলার এক ও দুই আসনের তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহার করা তিনজন হলেন- রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক, রাজশাহী-২ আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. ওয়াহেদুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম।

আরও পড়ুনঃ   জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে- রাজশাহী-১ আসন থেকে নির্বাচনী মাঠে থাকছেন বিভিন্ন দলের চারজন। এর মধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির শরীফ উদ্দিন, জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান, গণঅধিকার পরিষদের মো. শাহজাহান, আমার বাংলাদেশ পার্টির আবদুর রহমান।

রাজশাহী-২ (সদর) আসনে লড়ছেন ছয়জন। এরমধ্যে বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ পার্টির সাঈদ নোমান, নাগরিক ঐক্যের সামছুল আলম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম ও স্বতন্ত্র সালেহ আহমেদ।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে লড়ছেন পাঁচজন। এরমধ্যে বিএনপির শফিকুল হক মিলন, জামায়াতের আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির আফজাল হোসেন, ইসলামী আন্দোলনের ফজলুর রহমান ও আমজনতার দলের সাইদ পারভেজ।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে লড়ছেন চাজন। তারা হলেন- বিএনপির ডিএমডি জিয়াউর রহমান, জামায়াতের আবদুল বারী সরদার, জাতীয় পার্টির ফজলুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ মাতিয়ে ৬০ লাখ টাকা বোনাস পাচ্ছেন আমিরুলরা

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে লড়ছেন ছয়জন। তারা হলেন- বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম, জামায়াতের মনজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লা এবং স্বতন্ত্র ইসফা খায়রুল হক ও রেজাউল করিম।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে লড়ছেন চারজন। তারা হলেন- বিএনপির আবু সাইদ চাঁদ, জামায়াতের নাজমুল হক, জাতীয় পার্টির ইকবাল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস সালাম সুরুজ। সবমিলে ২৯ জন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের মাঠে থাকলেন।

তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিরামহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

১০

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

১১

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১২

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৫

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৯

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

২০

Design & Developed by: BD IT HOST