১৫ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ মাতিয়ে ৬০ লাখ টাকা বোনাস পাচ্ছেন আমিরুলরা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ যুব হকি দল সদ্য সমাপ্ত ভারত বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছে। চ্যালেঞ্জার কাপে অস্ট্রিয়াকে হারিয়ে বাংলাদেশ ট্রফিও জিতেছে। হকির ঐতিহাসিক সাফল্যে খেলোয়াড় ও কোচিং স্টাফদের আর্থিক সম্মানী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

আজ বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাটির শাহিন দ্বীপে বিশ্বকাপ থেকে আগত যুব দল ও অ-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জজয়ী নারী দলকে সংবর্ধনা দেয়া হয়। সেখানে সবাইকে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি উভয় দলকে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন ফেডারেশন সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান আর্থিক পুরস্কার নিয়ে বলেন, ‘আমাদের সভাপতি মহোদয় বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করা দলকে ফেডারেশন থেকে ৪০ লাখ এবং তিনি ব্যক্তিগতভাবে আরো ২০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ব্রোঞ্জজয়ী নারী দলকেও সভাপতি ১০ লাখ টাকা দিয়ে পুরস্কৃত করতে চেয়েছেন।’

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমিরুল-রকিরা বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের জন্য অর্ধ কোটি টাকার বেশি পাচ্ছেন। এই টাকা শুধুই খেলোয়াড়ই নাকি কোচিং স্টাফরাও পাবেন? এমন প্রশ্নে সাধারণ সম্পাদক বলেন, ‘এই দলের সাফল্যে সবারই অবদান রয়েছে। অবশ্যই খেলোয়াড়রা মাঠে খেলেছে, তারা সবচেয়ে বেশি পাবে, কোচিং স্টাফ ও অন্যরা পাবে তবে সেটা খেলোয়াড়দের চেয়ে কম।’

বিশ্বকাপে বাংলাদেশের এই চমক জাগানিয়া পারফরম্যান্সের পেছনে বড় অবদান ডাচ কোচ আইকম্যানের। তার সঙ্গে ফেডারেশনের চুক্তি শেষ। তিনি বাংলাদেশের দায়িত্বে আর থাকতে চান না। আইকম্যান নিয়ে ফেডারেশনের অবস্থান সম্পর্কে সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি অত্যন্ত ভালো মানের কোচ। তবে প্রতি মাসে কয়েক হাজার ইউরো প্রয়োজন তাকে রাখতে হলে। সরকার থেকে আমরা এই অর্থ সংস্থান পেলে অবশ্যই তাকে রাখার চেষ্টা করব। অর্থ না পেলে তো তাকে প্রস্তাব বা আলোচনা করতে পারি না।’

আরও পড়ুনঃ   বিপিএলের এক ম্যাচেই যত রেকর্ড

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের আমিরুল। বাংলাদেশ চ্যালেঞ্জার ট্রফি জিতেছে। এরপরও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা সংবর্ধনা পায়নি হকি দল। অবশ্য হকি দল যেদিন ফিরেছেন সেদিন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া পদত্যাগ করেছেন। এখন ক্রীড়া উপদেষ্টা হিসেবে কাজ করছেন আসিফ নজরুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST