১৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে সাইফের অফফর্ম নিয়ে যা বললেন কোচ

অনলাইন ডেস্ক : চলামান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন সাইফ হাসান। সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ালেও এখনও পর্যন্ত টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। রান খরায় ভুগছেন এই টপ অর্ডার ব্যাটার। তাই সাইফকে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানালেন ঢাকা ক্যাপিটালসের কোচ গোলাম মর্তুজা।

আজ রংপুরের বিপক্ষে হারের পর মর্তুজা বলেন, ‘সাইফ হাসান আমাদের দেশের সম্পদ। সে যদি রান করত… আমাদের দলও ওইভাবে ওকে নিয়েছিল যে ও আমাদের ওরকম একটা পারফরম্যান্স দিবে। কিন্তু ও তো করতে পারেনি। তার জন্য আমরা দোয়া করি যেন বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলে।’

আরও পড়ুনঃ   শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট

অনুশীলনে সাইফই ছিলেন সেরা ব্যাটারদের একজন এমনটাই মনে করেন মর্তুজা, ‘আমরা যখন অনুশীলন করছি তখন বেশির ভাগ সময়ই কিন্তু তার সবকিছুই শতভাগ ভালো হচ্ছে। মানে কালকেও যখন আমরা নেট করছি সবথেকে ভালো ব্যাটিং করেছে সাইফ হাসান। শেষ কয়েকটা সিরিজে সে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশের হয়ে। কিন্তু আমাদের এই টুর্নামেন্টে সে আসলে সফল হতে পারছে না।’

উইকেট কি সাইফের ব্যর্থতার পেছনে বড় কারণ কি না? এমন প্রশ্নে ঢাকার কোচ বললেন, ‘আজকের উইকেট খুব ভালো ছিল। আপনারা দেখছেন আজকের উইকেট কিন্তু অনেক ভালো ছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার জন্য আরও ভালো ছিল। আমাদের পাওয়ার প্লেতে বেশ কয়েকটা উইকেট পড়ে গেছে তারপরেও আমরা ১৭১ রান করছি।’

আরও পড়ুনঃ   ভারতে বিস্ফোরণে নিহত অন্তত ১১

বিশ্বকাপ সামনে রেখে সাইফের আত্মবিশ্বাস ফেরানোই এখন প্রধান লক্ষ্য বলে জানান মর্তুজা, ‘আমরা আমাদের দল থেকে সাইফ হাসানকে যথেষ্ট পুশ করছি যে ও ফর্মে ফিরে আসুক, পারফর্ম করুক। আমাদের দল প্লে-অফে নাও যেতে পারে, কিন্তু আমরা চাচ্ছি যে সাইফ এখানে রান করে বিশ্বকাপে ভালো কিছু করুক আমাদের দেশের হয়ে। এটাই আমরা চেষ্টা করছি এবং টিম ম্যানেজমেন্ট থেকে সবাই আমরা ওই জিনিসটা তাকে আশ্বস্ত করছি এবং তাকে সবসময় আমরা আত্মবিশ্বাস দিচ্ছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১০

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১২

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৩

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৪

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৬

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৭

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৮

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৯

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

২০

Design & Developed by: BD IT HOST