১৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে নাটোর ও পুঠিয়ায় মতবিনিময় সভা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে নাটোর ও পুঠিয়ায় মতবিনিময় সভা।

স্টাফ রিপোর্টার : নাটোর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে মতবিনিময় সভা” এবং পুঠিয়া উপজেলা প্রশাসন, রাজশাহী কর্তৃক আয়োজিত “গণভোট ২০২৬ প্রচার-প্রচারণার অংশ হিসেবে পুঠিয়া উপজেলায় কর্মরত সকল কর্মকর্তার সাথে মতবিনিময় সভা’’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত দুইটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।

আরও পড়ুনঃ   নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

নাটোর জেলা প্রশাসন নাটোর কর্তৃক আয়োজিত “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থাসহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে অবহিত হন ও সংশ্লিষ্টদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

নাটোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)।

এদিকে পুঠিয়া উপজেলা প্রশাসন, রাজশাহী কর্তৃক আয়োজিত “গণভোট ২০২৬ প্রচার-প্রচারণার অংশ হিসেবে পুঠিয়া উপজেলায় কর্মরত সকল কর্মকর্তার সাথে মতবিনিময় সভায়” প্রধান অতিথি হিসেবের বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ গণভোট সম্পর্কে জনসাধারণের মাঝে ব্যাপক প্রচার-প্রচারণা কার্যক্রম আরো বৃদ্ধি সহ বিভিন্ন নির্বাচন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ   মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার পাঁচ

এ সময় রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান সহ উপজেলার সকল পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST