১২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় মাদ্রাসা পর্যায়ে মোরশেদুল আলম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন মোরশেদুল আলম।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন মোরশেদুল আলম। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ে তাঁকে ২০২৬ সালের জন্য ‘শ্রেষ্ঠ শিক্ষক (মাদ্রাসা পর্যায়)’ হিসেবে ঘোষণা করা হয়।

মোরশেদুল আলম যাত্রাগাছি ফাজিল মাদরাসায় সহকারী অধ্যাপক (আরবি) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে আরবি শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাঠদান পদ্ধতিতে সহজবোধ্য ব্যাখ্যা, নিয়মিত মূল্যায়ন এবং শিক্ষার্থীবান্ধব আচরণের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি

বিশেষ করে দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিক দৃষ্টি এবং আলাদা যত্ন প্রশংসিত হয়েছে। উদ্ভাবনী শিক্ষণ কৌশল ও পাঠপরিকল্পনার মাধ্যমে তিনি একজন আদর্শ মাদ্রাসা শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

উপজেলা শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও গুণগত শিক্ষা বিস্তারে মো: মোরশেদুল আলমের অবদান উল্লেখযোগ্য। তাঁর এই স্বীকৃতি মাদ্রাসা শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় মোরশেদুল আলম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তিনি মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে আরও আন্তরিকভাবে কাজ করে যাবেন।

এ অর্জনে বাগমারা উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST