৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

একই পদে উপজেলা যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের লড়াই

মোহাঃ আসলাম আলী,স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক দুই প্রার্থীর মধ্যে শুরু হয়েছে প্রচার-প্রচারণা ও গণসংযোগ। উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান নিপ্পন এবং সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইচ চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস সরকার এর মধ্যে শুরু হয়েছে ভোটের লড়াই।

জানা গেছে,এ বছর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম বারের ন্যায় (ডিজিটাল পদ্ধতি) অনলাইনে আবেদন করেছেন প্রার্থীগণ।
এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের প্রার্থী দাবি করে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় বর্ধিত সভার মাধ্যমে প্রচার,প্রচারনা গণসংযোগ করে চলছেন উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপ্পন। তার সাথে রয়েছেন,(চারঘাট-বাঘার) সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি এর আস্তাভাজন ও তাঁর অনুসারী উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠন একাংশের নেতৃবৃন্দ। অপর দিকে মাঠ চষে বেড়াচ্ছেন,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইচ চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস সরকার। তার সাথে রয়েছেন,গণমানুষের নেতা জেলা আ’লীগের সদস্য ও বাঘা পৌর মেয়র আক্কাস আলী,পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ-সহ আ’লীগ ও অঙ্গসংগঠন একাংশের নেতৃবৃন্দের বড় একটি অংশ।

আরও পড়ুনঃ   আপনাদের দাবি-দাওয়া এতদিন কোথায় ছিল, প্রশ্ন জামায়াতের আমিরের

কামরুজ্জামান নিপ্পন বলেন,আমার প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইচ চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস সরকার দির্ঘ পাঁচ বছরে এলাকায় দৃশ্যমান কোন উন্নয়ন করতে পারেনি। বরং তিনি নিজের আখের গোছাতে ও তার ভাগ্য উন্নয়নে ব্যাস্ত সময় পার করেছেন। যার কারণে এবার ভোটারা তার থেকে মুখ ফিরিয়ে নিবে এবং নতুন প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী অপর প্রার্থী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইচ চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস সরকার উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাড়া-মহল্লা ও বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।

আরও পড়ুনঃ   জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে তোলা হবে: পরিবেশ উপদেষ্টা

তিনি জানান,যিনি নিজেকে উপজেলা আ’লীগ দাবি করে প্যানেল ঘোষনার মাধ্যমে ফেসবুকে ছবি পোস্ট করে সভা-সমাবেশ করে বেড়াচ্ছে এবারের নির্বাচনের জন্য এটা আইন পরিপন্থী। বিষয়টি তার জানা উচিৎ ছিল বলে আমি মনে করি। এছাড়া এসব প্যানেল ষোষণা করে কোন লাভ নেই,কারণ আমি দির্ঘ পাঁচ বছর যাবৎ উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক দৃশ্যমান অনেক কাজ করেছি এবং সুখে,দুঃখে সব সময় মানুষের পার্শ্বে রয়েছি। এছাড়া তাদের ভাগ্যন্নোয়নে কাজ করে চলেছি। তাই একজন সৎ,যোগ্য,সময়োপযোগী,মাদক মুক্ত প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নিবে এবং আবারও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১০

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১১

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১২

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৩

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৫

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৬

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

২০

Design & Developed by: BD IT HOST