২৬ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

আপনাদের দাবি-দাওয়া এতদিন কোথায় ছিল, প্রশ্ন জামায়াতের আমিরের

অনলাইন ডেস্ক: আপনাদের দাবি-দাওয়া এতদিন কোথায় ছিল- এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৬ আগস্ট) দুপুরে আহত হাসনাত আব্দুল্লাহকে দেখতে এসে সাংবাদিকদের এমন প্রশ্ন তোলেন তিনি।

এসময় জামায়াতের আমির বলেন, আপনারা সাড়ে ১৫ বছর ধৈর্য ধরেছেন, আরও কিছুদিন ধৈর্য ধরেন। এই সরকারের বয়স এখনও এক মাস হয়নি, তাদেরকে বসতে দেন এবং দেশকে গোছাতে দেন। আপনারা এতদিন কোথায় ছিলেন, এতদিন কেন আপনাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলেননি?

আরও পড়ুনঃ   টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ড পাক অধিনায়কের

গতকাল সচিবালয়ে ঘটনা নিয়ে জামায়াত আমির বলেন, আনসার সদস্যরা গায়ের জোরে সচিবালয়ে ঢুকে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আব্দুল্লাহ তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু বিপরীতে তারা হাসনাত আব্দুল্লাহকে মারপিট করেন। এরপর ছাত্র-জনতা তাদের প্রতিরোধ করেন। আমরা হাসনাত আব্দুল্লাহকে দেখতে এসেছিলাম এবং তার জন্য দোয়া করেছি, যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।

পরবর্তীতে যদি এমন কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে জামায়াত ইসলামের ভূমিকা কী থাকবে- এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটলে আমরা জামায়াত ইসলাম হিসেবে আসব না, সাধারণ জনগণ হয়ে আসব। আমরা একা আসব না, আমরা ছাত্রদের সাথে নিয়ে সহযোদ্ধা হিসেবে আসব। আমরা আল্লাহর কাছে দোয়া করি এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়।

আরও পড়ুনঃ   আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে ৫ অলরাউন্ডার

জামায়াতের আমির আরও বলেন, যারা সম্মুখ সারিতে থেকে এই স্বৈরাচারী সরকারকে ঘটিয়েছে তাদেরকেই এই আনসার সদস্যরা গায়ে হাত তুলেছেন। আমরা আপনাদের দাবি দেওয়ার পক্ষে আছি কিন্তু আপনাদের সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

রাজশাহী -৫ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী নজরুল মন্ডল

সেনাবাহিনীর সহযোগিতায় ভোট দিয়ে ফেরার পথে হামলার শিকার

নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ

রাজশাহীর একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়

রাজশাহী বিভাগে ৫৭ দশমিক ৮৪ শতাংশ ভোট পড়েছে

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ

১০

যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

১১

যশোর শার্শা উপজেলায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

১২

নওগাঁ-১আসনে দুই প্রার্থীর ভোট প্রদান

১৩

নিয়ামতপুরে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভোটারদের ভিড়

১৪

ভোট বর্জনের স্মৃতি পেছনে ফেলে সরব মাড়িয়া কেন্দ্র

১৫

উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন

১৬

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

১৭

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেব : তারেক রহমান

১৮

রাজশাহীতে নারী ভোটার বেশি, ভোট পড়েছে ৪৬ শতাংশ

১৯

রাজশাহীর ৬টি আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST