৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া নিয়ে যা বললেন তামিম

অনলাইন ডেস্ক : আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়ানোর সুযোগ ছিল মুস্তাফিজুর রহমানের। ৯.২০ কোটি রুপিতে সবশেষ মিনি নিলাম থেকে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে আসর শুরুর আগেই বাংলাদেশি এই তারকাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা।

মূলত ভারতজুড়ে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। যার রেশ ধরে বিসিসিআই ফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। যা বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যতকেও শঙ্কায় ফেলেছে! পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

এ প্রসঙ্গে আজ তামিম ইকবাল বলেন, ‘একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর ঐ আলোচনাগুলো (আইসিসির সঙ্গে আলোচনা) সম্পন্ন করার পর একটা মন্তব্য জানানো উচিত। প্রতিটা পদক্ষেপের পর যদি বিষয়গুলো প্রকাশ করেন তাহলে খামাখা একটা অনিশ্চয়তা তৈরি হবে। যেটা এখন হয়ে গিয়েছে।’

আরও পড়ুনঃ   বেনাপোল বাজারে মৌসুমের আগেই তরমুজ : প্রতি কেজি ৯০ টাকা

‘এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে যদি অন্য রকম হয় (ভারতে বিশ্বকাপ খেলা), তখন প্রথম যা বলেছিলেন সেটা উত্তর কী দেবেন? এটা ঠিক না। এই কারণে আমার কাছে মনে হয় আপনারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেয়ার পর জানান।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

বিসিবিকে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তামিম, ‘যখন আমরা গিয়েছি (ভারত) তখন তো এরকম পরিস্থিতি আসে নাই আমাদের কাছে। নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ ছিল না। আমি শুধু একা না আরও অনেকেই বিভিন্ন কাজে যায়। এখন পরিস্থিতি একটু অন্য রকম হয়েছে। আমি যেটা বললাম যেহেতু আমার কাছে মন্তব্য করার মতো খুব বেশি তথ্য নেই। তারপরেও আমি বলব পৃথিবীতে অনেক কিছু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আপনারা আলোচনা শুরু করেন, কথা বলেন, ঐভাবে যদি সমাধান হয় সবচেয়ে ভালো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST