৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভারতে মুসলিম নাগরিকদের বাংলাদেশি বলে নির্যাতন

অনলাইন ডেস্ক : ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি শাসিত রাজ্যগুলোতে নির্যাতনের শিকার হচ্ছেন ভারতের মুসলিম নাগরিকরা। বাংলাদেশি ট্যাগ দিয়ে তাদের ওপর চালানো হচ্ছে নির্মমতা। এতে অনেকে ভয়ে নিজ রাজ্যে ফিরে আসছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া মঙ্গলবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, ওড়িশাসহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের ওপর চলা নির্যাতন থামানো যাচ্ছে না। এতে করে ভয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মানুষ তাদের নিজ রাজ্যে ফিরে আসছেন।

এরফলে তারা কাজকর্ম হারিয়ে বেকার হয়ে পড়ছেন। এরমধ্যে সর্বশেষ নির্মমতার শিকার হয়েছেন ইজাজ আলী নামে এক ব্যক্তি। তিনি ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতেন। গত রোববার কিছু হিন্দুত্ববাদী গিয়ে তাকে ও তার সাথে থাকা অন্যান্যদের বাংলাদেশি ট্যাগ দিয়ে মারধর করে। এতে করে তার একটি হাত ভেঙে গেছে।

সহিংসতার কারণে ওড়িশা ছাড়াও ছত্রিশগড় এবং এর পার্শ্বর্তী রাজ্যগুলোতে থাকা মুসলিমরা ভয়ে কাজে যাচ্ছেন না। তারা আশঙ্কা করছেন যে কোনো সময় তাদেরে ওপর হামলা চালানো হবে।

ওড়িশার সম্বলপুরের পরিস্থিতি এতটাই খারাপ যে, ইজাজ আলী নামে ওই ব্যক্তিকে নির্যাতন করে হাত ভেঙে দেওয়ার পর সেখানে ছুটে যেতে হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীকে। তিনি সেখানে থাকা বাঙালি শ্রমিকদের সঙ্গে দেখা করে তাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

২৭ বছর বয়সী ইজাজ আলী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দা। দুই মাস আগে তিনি কাজের সন্ধানে ওড়িশার সম্বলপুরে যান এবং সেখানে রাজমিস্ত্রির কাজ করছিলেন।

কিন্তু গত সপ্তাহে হিন্দুত্ববাদীদের একটি দল সেখানে তার থাকার ঘরে জোরপূর্বক প্রবেশ করে। তাদের কাছে আধার ও ভোটার কার্ড দেখতে চায়। এগুলো দেখানোর পরও বাংলাদেশি হিসেবে অভিহিত করে তাকে ও তার সঙ্গে থাকা অন্যান্যদের লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে।

নির্যাতনের বর্ণনা দিয়ে এজাজ আলী বলেছেন, “আমি রাজমিস্ত্রির কাজ করি। পশ্চিমবঙ্গে কাজ করলে দৈনিক ৪০০ রুপি পাই, কিন্তু বাইরে কাজ করলে পাওয়া যায় এক হাজার রুপি। আমিসহ আরও ১৫ জন দুই মাস আগে এক লেবার কন্ট্রাক্টরের মাধ্যমে সম্বলপুরে গিয়েছিলাম একটি ভবন নির্মাণে কাজ করতে।”

তিনি বলেন “আমরা দিনে কাজ করতাম। সন্ধ্যার পর নিজেদের জন্য রান্না করতাম। গত সপ্তাহে গেরুয়া রঙের পোশাক পরা ও মাথায় তিলক থাকা সাতজনের একটি দল আমাদের রুমে গিয়ে আধার ও ভোটার কার্ড চায়। আমরা তাদের কার্ড দেখাই। কিন্তু যখন দেখতে পায় আমরা মুসলিম, তারা বলে ‘তোমরা বাংলাদেশি, ভারতীয় নয়’। এ বলে আমাদের রড দিয়ে মারা শুরু করে। আমরা বাঁচার জন্য চিৎকার করি এবং কোনোভাবে সেখান থেকে পালাতে পারি। তারা আমাদের অর্থ, মোবাইল ফোন সব নিয়ে গেছে। যখন বাড়িতে এ খবর জানাই, তখনই আমাকে ফিরে আসতে বলে তারা। আমি জানি না এখন আমি কি করব।”

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

ছত্রিশগড়ে ঠিক একই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তিন মুসলিম। তারাও মুর্শিদাবাদের বাসিন্দা। ২৮ বছর বয়সী ইয়াদুল, ৩০ বছর বয়সী নিয়ামুল এবং ৬৫ বছর বয়সী হানিফকে রাজ্যটির নারায়ণপুর নামে একটি শহরে ব্যাপক নির্যাতন করা হয়।

তারা বলেছেন, অর্ডার আনতে নারায়ণপুর যাওয়ার সময় তাদের মহাসড়কে আটকায় আটজনের একটি দল। এ সময় আধার কার্ড দেখতে চায় তারা। কার্ডে যখন ওই হামলাকারীরা দেখতে পায় তারা মুসলিম, এরপর তাদের সেখানেই ব্যাপক নির্যাতন করা হয়।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৪

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৫

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৬

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৭

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৮

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST