৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক :ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ‘মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে, সেটা দুঃখজনক। শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি।’

তিনি বলেন, ‘খেলাধুলা হচ্ছে একটি দেশের সফট পাওয়ার, খেলোয়াড়দের আমরা অ্যাম্বাসাডর বলি। একজন ভালো, বিখ্যাত খেলোয়াড় খেলতে যাবে- দয়া-দাক্ষিণ্য করে তাকে নেওয়া হয়নি। হঠাৎ করে বন্ধ করে দেওয়া অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এটা দুই দেশের কারোর জন্যই ভালো নয়।’

আরও পড়ুনঃ   যশোরের ৬টি আসনের ৫টিতে জামায়াতের ভূমিধস বিজয়

‘ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ ও বাণিজ্যে পড়বে না’, বলেও জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রাজনৈতিক প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় এখানে ইমোশনাল বিষয় কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনা করবে। আমরা চাই না সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক।’

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মুস্তাফিজ একজন সেরা খেলোয়াড়- এটা সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে। বাংলাদেশ যে প্রতিক্রিয়া জানিয়েছে, সেটি সম্পূর্ণভাবে উপযুক্ত। এ ধরনের কোনো পদক্ষেপ কেউ নিলে তার প্রতিক্রিয়া হবেই।’

আরও পড়ুনঃ   মাহমুদউল্লাহকে ছেড়ে দিলো বরিশাল

এ সময় উপস্থিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘একটা ক্রিয়া হলে আরেকটা প্রতিক্রিয়া হয়। তারা আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে প্রত্যাহার করেছে। এর প্রতিবাদে আমরা যা করেছি, সেটা যথাযথ প্রতিক্রিয়া।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের কথাও বলা হয়েছে। আমাদের প্রতিক্রিয়া যথাযথ। এটি ভারতীয়দেরও ভাবাচ্ছে। এমনকি ভারতীয় পার্লামেন্টারিয়ানরাও বলেছেন, এটা ঠিক হয়নি। আমি মনে করি, যেখান থেকে বিষয়টি শুরু হয়েছে, সেখানে শুভবুদ্ধির উদয় হবে। আমরা খেলা চালিয়ে যেতে পারব, একই সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও বজায় থাকবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

১১

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

১২

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১৩

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১৫

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৬

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৭

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৮

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৯

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

২০

Design & Developed by: BD IT HOST