৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

চা বিক্রেতার ছেলে মেডিকেলের চান্স, বই ও অনুদান দিলেন মিডিলাইপ হসপিটাল

মিডিলাইপ হাসপাতালের মালিক মেহেদী হাসান প্রথম বর্ষের বই তুলে দেন মেধাবী ঈমানের হাতে।

স্টাফ রিপোর্টার,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার এক চা দোকানদারের ছেলে ইমন আলী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় এলাকায় আনন্দ ও আবেগের সৃষ্টি হয়েছে। আর্থিক অনটনের মাঝেও অদম্য চেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে ইমনের এই সাফল্য অনেকের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

ইমন আলী পুঠিয়া উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা চা দোকানদার আব্দুল আজিজের ছেলে। সীমিত আয়ের পরিবারে জন্ম নেওয়া ইমন ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন। চা দোকানের আয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের পড়াশোনা চালিয়ে নেওয়া আব্দুল আজিজের জন্য ছিল কঠিন সংগ্রাম। তবুও কখনো হাল ছাড়েননি তিনি কিংবা তার ছেলে ইমন।

২০২৩ সালে পুঠিয়ার ধোপাপাড়া হাইস্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি পাশ করেন, এবং ২০২৫ সালে রাজশাহী সিটি কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করেন এবং চলতি বছরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ঢাকায় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইমন আলী মেডিকেলে ভর্তির সুযোগ পান। এই খবর জানাজানি হলে এলাকায় খুশির জোয়ার বইতে শুরু করে। ইমনের সাফল্যের খবর পৌঁছায় রাজশাহীর পুঠিয়ার বেসরকারি মিডিলাইপ হাসপাতালের মালিকের কাছেও। তিনি প্রথম বর্ষের বই ও অনুদান তুলে দেন ইমনের হাতে।

আরও পড়ুনঃ   হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে মিডিলাইপ হাসপাতালের মালিক মেহেদী হাসান প্রথম বর্ষের বই তুলে দেন মেধাবী ঈমানের হাতে। তিনি জানান, একজন মেধাবী শিক্ষার্থী শুধু অর্থের অভাবে পিছিয়ে পড়ুক, এটা আমরা চাই না। ইমন যেন নির্বিঘ্নে পড়াশোনা শেষ করে একজন ভালো চিকিৎসক হতে পারে, আরো আশ্বাস দেন পুঠিয়া দুর্গাপুর, চারঘাট, বাঘা, প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি সভাপতি এস এম আব্দুর রহমান এর পক্ষ থেকে যত রকমের সুযোগ সুবিধা লাগে পূরণ করার চেষ্টা করবেন সমাজের বিত্তবান এরাও দায়িত্ব নিতে চান।

আরও পড়ুনঃ   শার্শা উপজেলা ও বেনাপোলে টানা শীতের দাপটে বিপাকে প্রান্তিক মানুষ

এছাড়াও ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক তার দায়িত্বভার গ্রহণ করবেন,(পুঠিয়া দুর্গাপুর ৫ আসনের ) ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল মন্ডলের ছেলে উপস্থিত ছিলেন পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ জনাব আলী এই সহযোগিতায় আব্দুল আজিজ ও তার পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন ছিল, কিন্তু সামর্থ্য ছিল না। আল্লাহ মানুষের মাধ্যমে আমাদের পাশে দাঁড়িয়েছেন।

স্থানীয়রা মনে করছেন, ইমন আলীর এই সাফল্য এবং মিডলাইপ হাসপাতালের মালিকের সহযোগিতা সমাজে ইতিবাচক বার্তা দেবে। দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে দেশ পাবে আরও মানবিক ও যোগ্য চিকিৎসক।

বর্তমানে ইমন আলী মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন এবং ভবিষ্যতে একজন মানবসেবায় নিয়োজিত চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST