২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গা সংবাদদাতা : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পক্ষ নিয়ে দুই ভাগে ভাগ হয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দশজন আহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দা ইউনিয়নের দিগলকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিপ্লব মোল্লা (২৫), জালাল মোল্লা (৫০), মতি মোল্লা (৩০), সাইফুল মোল্লা (৫৫), আকুবালী মোল্লা (৫০), হেলেনা বেগম (৩২), আবির শেখ (১৪), বাবু শেখ (২৮) ও রাব্বি মোল্লা (৩০)। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ   কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

স্থানীয়রা জানান, দিঘলকান্দা গ্রামের আপন চাচাতো ভাই আকুব আলী মোল্লা ও নজর আলী মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলছিল। এরই জের ধরে শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আকুব আলী ও নজর আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায় তাদের মধ্যে হাতাহাতিসহ মারামারি হয়।

এ ঘটনার জের ধরে শনিবার সকালে গ্রামবাসী আকুব আলী ও নজর আলীর পক্ষ নিয়ে দুই ভাগে ভাগ হয়ে দেশি অস্ত্র, ঢাল, কাতরা, টেঁটা, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে দুটি দোকান, পাঁচ-ছয়টি বাড়ি, একটি গ্যারেজ ভাঙচুর ও লুটপাট করে হামলাকারীরা নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ভাঙ্গা থানা পুলিশ।

আরও পড়ুনঃ   বাঘায় র‍্যাবের অভিযানে অস্ত্র ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST