৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর দুটি আসনে ছয়জনের মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন যাচাই-বাছাই সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী-১ ও রাজশাহী-২ আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে,এ সময় যাচাই-বাছাই শেষে রাজশাহী-১ আসনের ছয়জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়। অপর তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, রাজশাহী-২ আসনে মোট নয়জন প্রার্থী ছিলেন। এর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ দুটি আসন থেকে মোট ১৫ জন মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধতা পেয়েছে এবং ছয়জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে এসব প্রার্থী আপিল করতে পারবেন।

আরও পড়ুনঃ   টানা চার দফা কমে এবার বাড়লো স্বর্ণের দাম

জানা গেছে, রাজশাহী-১ আসন থেকে মনোনয়নে বৈধতা পেয়েছেন বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরিফ উদ্দিন, আমার বাংলাদেশ পার্টির আব্দুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুজিবুর রহমান।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- রাজশাহী-১ আসন থেকে আল সাআদ। তার সমর্থনকারী ১০ জনের মধ্যে ২ জন মৃত ভোটার এবং চারজনকে পাওয়া যায়নি। স্বাক্ষর থাকলেও সংশ্লিষ্ট ভোটাররা জানিয়েছেন, তারা ওই স্বাক্ষর সম্পর্কে জানেন না। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সুলতানা ইসলাম তারেকের আয়-ব্যয়ের নথিতে স্বাক্ষর নেই। তার ১ শতাংশ ভোটার সমর্থনে গরমিল রয়েছে। সমর্থনকারী ১০ জন ভোটারের মধ্যে ছয়জনকে পাওয়া যায়নি। এ ছাড়া গণ অধিকার পরিষদের মীর মোহাম্মদ শাহজাহানের ক্ষেত্রে সংগঠনের সভাপতি নূরের স্বাক্ষরের সঙ্গে জমাকৃত স্বাক্ষরের মিল পাওয়া যায়নি।

অপরদিকে, রাজশাহী-২ আসনে নয়জন প্রার্থী ছিলেন। এর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রকে শুভেচ্ছা প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি

মনোনয়নে বৈধতা পেয়েছেন- বিএনপির মিজানুর রহমান মিনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. জাহাঙ্গীর, আমার বাংলাদেশ পার্টির অ্যাডভোকেট সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেসবাউল ইসলাম এবং নাগরিক ঐক্যের শামসুল আলম।

এছাড়া বাতিল হয়েছে- রাজশাহী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন। তার আয়-ব্যয়ের হিসাবে স্বাক্ষর নেই এবং মৃত ভোটার রয়েছে। সমর্থনকারী ১০ জনের মধ্যে আটজনই জানেন না যে তাদের স্বাক্ষর জমা দেওয়া হয়েছে। এ ছাড়া কর ফাঁকির অভিযোগ রয়েছে। লেবার ডেমোক্রেটিক পার্টির ওয়াহিদুজ্জামানের বিভিন্ন ব্যাংকে ঋণ খেলাপি রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সালেহ উদ্দিনের আয়কর তালিকা নেই এবং ১ শতাংশ ভোটার তালিকায় গরমিল রয়েছে। এসব কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এটা প্রথম পর্বের তথ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST