৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

ছবি- সংগৃহীত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে এবার প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল হয়েছে ৩৮টি। এরমধ্যে একজন দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে মোট ৩৭ জন ভোটের মাঠে আসছেন। এদের মধ্যে ৩৪ জনই উচ্চশিক্ষিত। অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থী এবার উচ্চশিক্ষিত।

হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, প্রার্থীদের মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন। এরমধ্যে জামায়াতে ইসলামীর রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের আব্দুল বারী সরদার চিকিৎসক। এছাড়া রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী আল সাআদ ও রাজশাহী-২ আসনের নাগরিক ঐক্যের প্রার্থী মোহাম্মদ সামছুল আলম পেশায় চিকিৎসক। তারা এমবিবিএস ও এর পাশাপাশি অন্যান্য ডিগ্রিধারী।

রাজশাহীর ছয়টি আসনে মোট ২৭ জন প্রার্থী স্নাতকোত্তর বা সমমান পর্যায়ের সনদধারী। এদের মধ্যে এমবিএ করা শাহাবুদ্দিন রাজশাহী-২ ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে প্রার্থী হয়েছেন।

আরও পড়ুনঃ   বাগমারায় লিজা এন্টারপ্রাইজের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অন্যদের মধ্যে আটজনের স্নাতক বা সমমান পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আর একজন করে প্রার্থী রয়েছেন অষ্টম শ্রেণি, এএসএসি ও এইচএসসি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে।

বিএনপির প্রার্থীদের মধ্যে রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন স্নাতক, রাজশাহী-২ আসনের মিজানুর রহমান মিনু বি.কম, রাজশাহী-৩ আসনের শফিকুল হক মিলন এমএসএস, রাজশাহী-৪ (বাগমারা) আসনের ডিএমডি জিয়াউর রহমান এমএ, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নজরুল ইসলাম এমএ এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের প্রার্থী আবু সাঈদ চাঁদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি।

রাজশাহী-৬ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুস সালাম সুরুজ অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। আর রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগমের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে ঋণের দায়ে ৩৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা, দুজন কারাগারে

প্রার্থীদের মধ্যে চারজন আইনজীবীও রয়েছেন। এদের মধ্যে রাজশাহী-২ আসনের এলডিপির প্রার্থী মো. ওয়াহেদুজ্জামান এলএলবি, একই আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী সাঈদ নোমান এলএলবি, রাজশাহী-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তাজুল ইসলাম খান এমএ ও এলএলবি এবং রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী রায়হান কাওসার এলএলএম করেছেন।

তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। তবে রাজশাহীতে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারি।

আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। প্রচার-প্রচারণা শেষে ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST