৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় চুরির অভিযোগে ভ্যানচালককে হত্যা মামলার ৬ আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় চুরির অভিযোগে নির্যাতন চালিয়ে ভ্যানচালক ওমর ফারুককে (৩৯) হত্যা মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব । মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে নাটোর থেকে গ্রেপ্তারের পর বাগমারা থানার পুলিশের কাছে সোপর্দ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন: বাগমারা উপজেলার দেউলা গ্রামের সিএনজি চালক রেজাউল করিম (৪৭) ও হাবিবুর রহমান (৫৫), মাঝিগ্রামের আবদুল মতিন (৪০), দরগামড়িয়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফিক ড্রাইভার (৪০), ভবানীগঞ্জ গ্রামের চা–দোকানি আসাদুল ইসলাম (৩৬) ও মধুপুর গ্রামের আবদুল হান্নান (৩৮)।

গ্রেপ্তারকৃতদের পরিবার সূত্রে জানা গেছে, ওমর ফারুক হত্যা মামলার ৬ আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিনের জন্য ঢাকায় যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ এর একটি দল মোবাইল ট্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে নাটোরে অবস্থান নেয়। নাটোরে পৌঁছালে র‌্যাবের দলটি তাদের পরিচয় নিশ্চিত হয়ে আটক করে। রাতেই তাঁদেরকে বাগমারা থানায় হস্তান্তর করে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) আবু জাহিদ শেখ। তিনি বলেন, র‌্যাবের হাতে আটক ৬ আসামি ওমর ফারুক হত্যা মামলা এজাহার ভুক্ত আসামী। আগে গত বৃহস্পতিবার রাতে ওমর ফারুকের বাবা মোসলেম আলী সরদার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন।

এজাহারে বাদী উল্লেখ করেছেন, ১৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার ভবানীগঞ্জ সিএনজিস্ট্যান্ডে তাঁর ছেলে ওমর ফারুক অটো ভ্যান রেখে প্রস্রাব করতে যান। ফিরে এলে সিএনজি মালিক সমিতির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক আবদুল মতিন তাঁকে আটক করেন। তাঁদের নির্দেশে সমিতির সদস্যরা ওমর ফারুককে লোহার রড দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে ওমর ফারুক মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁকে একটি প্রাচীরের সঙ্গে দাঁড় করিয়ে নির্যাতন করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে এডিটরস ফোরামের মতবিনিময় সভা

নির্যাতনের একপর্যায়ে ওমর ফারুকের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে ওমর ফারুকের কাছ থেকে গাঁজা উদ্ধারের নাটক সাজিয়ে আসামিরা বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞাকে জানান। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওমর ফারুককে ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর ওমর ফারুককে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী কারাগারে পাঠায় পুলিশ। সেখানে অসুস্থ হলে পরদিন রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

এলাকার লোকজন জানান, ওমর ফারুক মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড়ের জন্য ছোটখাটো চুরি করতেন। তাঁর বিরুদ্ধে চুরির মামলাও আছে। ঘটনার দিন ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের অদূরে থাকা একটি অটোরিকশা থেকে ব্যাটারি চুরি করে পালাতে গিয়ে লোকজনের হাতে ধরা পড়েন তিনি। তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে সাজা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST