৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, অবৈধ এস্কেভেটর অকেজো করলেন এসিল্যান্ড

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ফসলি জমির উর্বর টপসয়েল রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলার সাতবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের দিকনির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। তবে পরিবহন সুবিধা না থাকায় ঘটনাস্থলেই এস্কেভেটরটি অকেজো করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   বানেশ্বরে সাবেক চেয়ারম্যানের কবর জিয়ারতে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মন্ডল

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, ফসলি জমির টপসয়েল কেটে নেওয়া সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। এতে জমির উর্বরতা নষ্ট হয়, কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ে। কৃষিজমি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের প্রধান সহ গ্রেপ্তার ৮

তিনি আরও বলেন, ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে, যাতে কৃষিজমি ও পরিবেশ সুরক্ষিত থাকে।

অভিযানকালে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST