২৩ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের প্রধান সহ গ্রেপ্তার ৮

এম.এ.জলিল রানা,জয়পুরহাট : (২৩ মার্চ) জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের প্রধান সহ গ্রেপ্তার ৮। জেলায় কিশোর গ্যাং ‘জানু গ্রুপ’এর প্রধান তাজমির হোসেন সোহান (২৪) ও তার ৭ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫ ) । নামে কিশোর গ্যাং হলেও তারা ২১ থেকে ২৪ বছর বয়সের তরুণ।

শনিবার (২৩ মার্চ-২০২৪) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। এর আগে শুক্রবার (২২ মার্চ-২০২৪) দুপুর দেড়টার দিকে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাজমির হোসেন সোহানের সহযোগীরা হলেন- সাকিব খান ওরফে রাতুল (২৩), আবদুল্লাহ মুমিন (২৩), জয়ন্ত কর্মকার (২১), আব্দুল হাই কাফি তামিম (২৩), পিযুষ মহন্ত ওরফে আনন্দ (২৪), জয় মহন্ত (২২) ও পিপাস মোল্লা (২৩)। তারা শহরের তাঁতিপাড়া, বুলুপাড়া, নিশিরমোড়, আদর্শপাড়া ও সাহেবপাড়ার বাসিন্দা।

আরও পড়ুনঃ   বুদ্ধিজীবীদের ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ : বিভাগীয় কমিশনার

র‌্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানিক দল স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। অভিযানে ‘জানু গ্রুপ’ নামে কিশোর গ্যাংয়ের ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তাজমির হোসেন সোহান গ্রুপটির প্রধান হিসেবে কাজ করে। আর সাকিব, মুমিন, জয়ন্ত, তামিম, পিযুষ, জয় ও পিয়াস তার সহযোগী হিসেবে কাজ করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ   চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো: শেখ সাদিক বলেন, জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত দিনদিন বৃদ্ধি পেয়েছে। এদের আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মাদক সেবন করে ছুরি, চাকু, লাঠি নিয়ে বিভিন্ন জনের ওপর হামলা করে। অভিযানে চাকু, গাঁজা সেবনের কলকি, গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST