২৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এশিয়ান গেমসে শুধু ঋতুপর্ণারা, নেই হামজারা

অনলাইন ডেস্ক : আগামী বছরের সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়া শহরে বসবে এশিয়ান গেমসের ২০তম আসর। গেমসে অ্যাথলেটিক্স-সুইমিং আকর্ষণীয় ডিসিপ্লিন হলেও ফুটবলে রয়েছে বাড়তি আকর্ষণ ও মর্যাদা। এশিয়ান গেমসের বিগত আসরগুলোতে ফুটবলে সকল দেশের জন্য এন্ট্রি ছিল উন্মুক্ত। তবে এবার নারী ও পুরুষ উভয় ফুটবলে ১৬ দল নিয়ে গেমস করবে অলিম্পিক কাউন্সিলর অব এশিয়া (ওসিএ)।

গেমসে পুরুষ ফুটবল ডিসিপ্লিন মূলত অ-২৩ দল। এতে খেলতে পারেন তিন জন সিনিয়র ফুটবলার। ৬-২৪ জানুয়ারি সৌদি আরবে এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের মূল পর্ব অনুষ্ঠিত হবে। ঐ টুর্নামেন্টে ১৬ দল এশিয়ান গেমসে খেলার জন্য যোগ্য। বাংলাদেশ এএফসি অ-২৩ টুর্নামেন্টে মূল পর্বে উঠতে পারেনি। ফলে এশিয়ান গেমসে পুরুষ ফুটবলে খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। ফলে কয়েক যুগ পর এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারছে না বাংলাদেশ পুরুষ ফুটবল দল।

অলিম্পিক কাউন্সিল অব এশিয়া সম্প্রতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আসন্ন এশিয়ান গেমসে ফুটবল ডিসিপ্লিনের ফরম্যাট ও গাইডলাইন প্রেরণ করেছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে এই নির্দেশনা পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আরও পড়ুনঃ   পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি শুভেন্দুর

হামজা-জামালরা এশিয়ান গেমসে খেলতে না পারলেও ঋতুপর্ণা-আফিদারা পারবেন। কারণ অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপে খেলা ১২ দলই এশিয়ান গেমসে খেলার জন্য যোগ্য। এরপর র‌্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ চার এশিয়ান নারী দল গেমসে অংশগ্রহণ করবে।

পুরুষ দল অ-২৩ হলেও গেমসে নারী ফুটবলে সিনিয়র দলই অংশগ্রহণ করে। এএফসি অ-২৩ ও নারী এশিয়ান কাপ দুই মূল পর্বেই অস্ট্রেলিয়া খেলছে। অস্ট্রেলিয়া ফুটবলে এশিয়ার হয়ে অংশগ্রহণ করলেও অলিম্পিকে ওশেনিয়ার অর্ন্তভূক্ত। ফলে পুরুষ ও নারী উভয় ফুটবলে অস্ট্রেলিয়ার পরিবর্তে র‌্যাকিংয়ে এগিয়ে থাকা এশিয়ার অন্য দেশ খেলার সুযোগ পাবে গেমসে।

২০২৬ সালে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ফিফা উইন্ডো। ঐ সময় এশিয়ান গেমস থাকায় বাফুফের তিন সিনিয়র খেলোয়াড়ের পরিকল্পনায় হামজা চৌধুরী-সামিত সোমও ছিল। কারণ ফিফা উইন্ডোতে দেশের জন্য খেলতে তাদের ক্লাব ছাড়তে বাধ্য। অ-২৩ টুর্নামেন্টের মূল পর্বে খেলতে না পারায় হামজাদের এশিয়ান গেমসে খেলার সুযোগ আর নেই। তবে ঐ সময়ই আবার সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের দিনক্ষণ ঠিক করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ১৪

সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল এই প্রসঙ্গে বলেন, ‘‘সেপ্টেম্বর ও অক্টোবর মিলিয়ে ১৬ দিনের উইন্ডো। আমাদের সাফ টুর্নামেন্ট আয়োজনের জন্য যথেষ্ট। আমরা ঐ সময় সাফ আয়োজন করব। কারণ এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে দক্ষিণ এশিয়ান তেমন কোনো দেশ নেই।’’

এএফসি অ-২৩ টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারতের খেলার সম্ভাবনা রয়েছে। কারণ বাছাই পর্ব থেকে সাত গ্রুপ চ্যাম্পিয়নশিপের পাশাপাশি সেরা চার রানার্সআপ মূল পর্বে খেলেছে। বাছাইয়ে ভারতের অবস্থান ছিল সেরা পাচে। ফলে অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারতের খেলার সুযোগ আসবে। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদক বলেন, ‘‘গেমসে মূলত অ-২৩ দল খেলবে। ভারত একই সময়ে দুটি দল করতে পারবে।’’

সাফ চ্যাম্পিয়নশিপের সময় নিশ্চিত হলেও ভেন্যু এখনও ঠিক হয়নি। নানা পারিপার্শিকতায় এবার বাংলাদেশের স্বাগতিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৮ সালের পর বাংলাদেশ সাফ ফুটবলের স্বাগতিক হয়নি। তাই বাফুফের আগ্রহও রয়েছে। ভেন্যু নিয়ে সাফ সম্পাদকের মন্তব্য, ‘‘মার্কেটিং ও অন্যান্য বিষয়ের ওপর ভেন্যু নির্ভর করছে। এই বিষয়টি চূড়ান্ত হতে আরও সময় প্রয়োজন।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST