২৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে স্কুল-মাদ্রাসার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে স্কুল-মাদ্রাসার অষ্টম শ্রেণির ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ৩৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় দুপুর ১টায়।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি কেন্দ্রে স্কুলের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা, মাদ্রাসার অষ্টম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষা ও পঞ্চম শ্রেণির ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা আর নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল বৃত্তি পরীক্ষা ও ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   কাটাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গানসহ রাবার বুলেট উদ্ধার

পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, দুটি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ৬৮৫জন পরীক্ষার্থী অংশ নেয়। অষ্টম শ্রেণিতে ছিল ৫৮৭জন আর পঞ্চম শ্রেণিতে ছিল ৯৮জন। নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রেের পরীক্ষায় ৪৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনের বাংলা পরীক্ষায় ৪৭৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ২২জন।

নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিলে প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ, আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষায় ১১৯জন অংশগ্রহণ করার কথা থাকলেও ১১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত আটজন। আর ইবতেদায়িতে একই বিষয়ের পরীক্ষায় ১০৪ জনের মধ্যে ৯৮জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছয়জন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ 

প্রথম দিনে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন।

তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১২

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৩

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৪

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৫

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৬

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৭

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৮

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৯

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST