২৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পলাশ-ইভানার রাজকীয় লুকের রহস্য জানা গেল

অনলাইন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মুখ জিয়াউল হক পলাশ ও পারসা ইভানার রাজকীয় সাজের বেশ কিছু ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। জমকালো ঐতিহ্যবাহী পোশাকে তাদের এই সম্রাট-সম্রাজ্ঞী লুক নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল। অবশেষে জানা গেল তাদের এই রহস্যময় লুকের আসল কারণ।

এর আগে পারসা ইভানা তার পেজে রাজকীয় সাজের ছবি শেয়ার করার পর থেকেই শুরু হয় জল্পনা। ভক্তরা ধারণা করেছিলেন এটি হয়তো নতুন কোনো নাটক বা সিনেমার দৃশ্য। তবে অভিনেতা জিয়াউল হক পলাশের সাম্প্রতিক ফেসবুক পোস্ট থেকে বিষয়টি পরিষ্কার হয়েছে। জানা গেছে, কোনো নাটক বা চলচ্চিত্র নয়, একটি জুসের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের মুহূর্ত ছিল সেগুলো।

আরও পড়ুনঃ   কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার : কারা মহাপরিদর্শক

পলাশের শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, ইনডোর সেটে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে চিত্রায়িত হচ্ছে বিজ্ঞাপনটি। সেখানে পলাশ ও ইভানাকে রাজকীয় ঢঙে ক্যামেরাবন্দি করা হয়েছে। তাদের ঘিরে থাকা লাইট, ক্যামেরা এবং শুটিং ইউনিটের উপস্থিতিও দেখা যায়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

সম্প্রতিই প্রচারিত হয় সেই বিজ্ঞাপনটি; আর ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই জনপ্রিয় জুটির নতুন লুক দেখে নেটিজেনরা বরাবরের মতোই প্রশংসা করেছে।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ ও ‘ইভা’ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন পলাশ ও ইভানা জুটি। নতুন এই বিজ্ঞাপনচিত্রটিতে তাদেরকে নতুন লুকে দেখায় বর্তমানে আলোচনায় তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST