২৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা

অনলাইন ডেস্ক : শান্তিচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দেশ দুটি একে-অপরের ওপর হামলা চালায়।

থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত প্রদেশ সিসাকেত এবং সুরিনে সংঘর্ষ হয়েছে। থাই মিডিয়াগুলো জানিয়েছে, কম্বোডিয়া প্রথমে বিএম-২১ রকেট দিয়ে হামলা চালিয়েছে। এর জবাব দিতে কামান, ট্যাংক ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে থাই সেনারা।

এরমধ্যে সিসাকেত প্রদেশে এক থাই সেনা আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা কম্বোডিয়ার ১৯টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ   সম্পত্তির লোভে মাকে নির্মম মারধর মেয়ের, রক্তপানের হুমকি

কম্বোডিয়ার শিক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, স্কুল শিক্ষার্থীরা পালিয়ে যাচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডের হামলার কারণে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এতে করে তারা হুড়োহুড়ি করে স্কুল থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে।

বুধবার পাক্কাদ-পাইলিন সীমান্ত ক্রসিংয়ে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী বৈঠকে বসেন। এর কয়েক ঘণ্টা আগে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

গত ৭ ডিসেম্বর থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এতে এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাড়িঘর থেকে পালিয়ে বাস্তুহারা হয়ে গেছেন।

আরও পড়ুনঃ   Oxford University Launches Covid-19 Vaccine Study on Children

আসিয়ান দেশগুলো এ আলোচনায় পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছে। তবে আজ তারা কোনো ধরনের ব্রেকথ্রু আশা করছে না।

আলজাজিরার সাংবাদিক আসাদ বেঈগ কম্বোডিয়ার রাজধানী থেকে জানিয়েছেন, আজকের বৈঠক হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের মধ্যে। এতে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন না। ফলে আজ কোনো ধরনের যুদ্ধবিরতির ঘোষণা আসবে না।

তবে এ বৈঠকের মাধ্যমে দুই দেশ নিজেদের মধ্যে কিছু বোঝাপড়া ঠিক করতে পারে।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

১০

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১১

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১২

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১৩

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৪

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৫

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৬

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৭

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৮

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৯

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST