২৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রাজশাহী জেলার পুলিশ সুপার মো. নাঈমুল হাসানের দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) এর তত্ত্বাবধানে বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৫টা ১০ মিনিটে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

চেকপোস্ট চলাকালে পুলিশ দেখে একটি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকায় চিহ্নিত মাদক কারবারি সাগর আলী (৩০) কে আটক করা হয়। আটক ব্যক্তি বাঘা উপজেলার আলাইপুর গাবতলী পাড়া গ্রামের আফতার আলীর ছেলে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার আচরণ সন্দেহজনক হলে উপস্থিত লোকজনের সামনে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে একটি পোটলা বের করে দিলে সেখানে ৯০ পিস অবৈধ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মোস্তফা হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বিক্রয়ের কথা স্বীকার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, সে এর আগেও একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছে।

এ ঘটনায় বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর ৮, তারিখ ২২ ডিসেম্বর ২০২৫। আটক আসামিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   পাবনায় শিক্ষার্থী শিমুল হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

বাঘা থানা পুলিশ জানায়, মাদকদ্রব্য, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে সাধারণ জনগণকে যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST