১১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কপিল শর্মাকে হুঁশিয়ারি প্রিয়াঙ্কা চোপড়ার!

অনলাইন ডেস্ক : বলিউডে একসময় কোণঠাসা হলেও প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে বিশ্বজুড়ে এক আইকনিক নাম। পশ্চিমী বিনোদন জগতে নিজের অবস্থান শক্ত করার পর এবার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রিয় পাত্রী হয়ে উঠেছেন এই দেশি গার্ল। পরিচালক এস এস রাজামৌলীর বিগবাজেট সিনেমা ‘বারাণসী’র কাজ শুরুর কথা। এরপরই প্রিয়াঙ্কার কাছে আসতে শুরু করেছে একের পর এক বড় বাজেটের দক্ষিণী ছবির প্রস্তাব।

এই কারণে মার্কিন মুলুক থেকে ঘন ঘন ভারতে আসা-যাওয়া করছেন প্রিয়াঙ্কা। বুধবার সাতসকালেই তিনি মুম্বাইয়ে পা রেখেছেন। তবে এবার তার ভারতে ফেরার মূল কারণ, জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়া। আর মুম্বাইয়ে নেমেই প্রিয়াঙ্কা চোপড়া সরাসরি সঞ্চালক কপিল শর্মার উদ্দেশে ছুঁড়ে দিয়েছেন একরকম ‘হুঁশিয়ারি’!

আরও পড়ুনঃ   আবারও তদন্তকারী সংস্থার তলব, বিপাকে জ্যাকুলিন

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনের একটি বিশেষ পর্বে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। শোয়ের চতুর্থ সিজনের প্রোমো ইতোমধ্যেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। কারণ এই নতুন সিজনে কপিল শর্মাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে, যা দর্শক-অনুরাগীরা আগে কখনও দেখেননি।

কখনও জেন-জি বাবা, কখনও তাউজি, আবার কখনও রাজা কিংবা মন্ত্রীর বেশে আবির্ভূত হবেন এই কৌতুক অভিনেতা। এছাড়া, শোয়ের অন্যান্য চরিত্রগুলিতেও এসেছে আমূল পরিবর্তন।

আরও পড়ুনঃ   বাগমারায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

প্রতিবারের মতো এই সিজনেও কপিল তার কৌতুকের মোড়কে তারকাদের জীবনের নানা খুঁটিনাটি বিষয় জানতে চাইবেন। অন্যান্য তারকারা কপিলের মুখোমুখি হতে কিছুটা ‘ভয়’ পেলেও প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু ব্যতিক্রম। বরং, তিনি উল্টো সঞ্চালককে ‘তৈরি থাকার’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

এতে প্রশ্ন উঠেছে, কপিলের শোতে কি তবে এবার ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার ভয়ে ‘জুজু’ দেখছেন সঞ্চালক কপিল শর্মা? নাকি এই আন্তর্জাতিক তারকার সামনে এবার ভিন্ন কিছু ঘটতে চলেছে, যার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে কপিলকে তা জানতে অপেক্ষা করতে হবে শো সম্প্রচার হওয়া পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১০

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১২

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৩

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৬

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৭

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

রাজশাহীর নতুন এসপির যোগদান

২০

Design & Developed by: BD IT HOST