২২ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার সরকার

বাবার মৃত্যুর খবর পেয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার (২২ ডিসেম্বর) চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান প্রদ্যুৎ কুমার সরকার।

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি প্রহরায় তাঁর বাবার শেষকৃত্যে অংশ নিয়েছেন। তাঁর বাবা শ্রী গোপাল চন্দ্র সরকার (৯৯) গত রোববার (২১ ডিসেম্বর) রাতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

বাবার মৃত্যুর খবর পেয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার (২২ ডিসেম্বর) চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান প্রদ্যুৎ কুমার সরকার। দুপুর প্রায় ২ টা ৩০ মিনিটে কারাগার থেকে মুক্তি নিয়ে বেলা ৩টার দিকে তিনি দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের নিজ বাড়িতে পৌঁছান।

আরও পড়ুনঃ   শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

পুলিশি প্রহরায় তিনি বাড়ির পাশে বাবার দাহকর্মে অংশ নেন এবং পরে স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে বাবার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। এ সময় তিনি নিজ বাড়িতে গিয়ে মা, স্ত্রী, কন্যাসহ স্বজনদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

পরিবারের সদস্যরা জানান, গত ২৬ জুন রাজশাহী মহানগরের শাহ মাখদুম থানায় দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় প্রদ্যুৎ কুমার সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

দুর্গাপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আজ চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় প্রদ্যুৎ কুমার সরকারকে। পুলিশের একটি দল তাঁকে বাবার শেষকৃত্যে অংশ নিতে বাড়িতে নিয়ে যায় এবং নির্ধারিত সময় শেষে পুনরায় তাঁকে কারাগারে ফেরত নেওয়া হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্যারোলের শর্ত অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে তিনি বাবার শেষকৃত্যে অংশ নেন। পরে নির্ধারিত সময়ের মধ্যেই তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১০

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১১

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১২

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৩

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৬

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১৯

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

২০

Design & Developed by: BD IT HOST