২১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সাকিবের পর টাইলক্সের ব্র্যান্ড এম্বাসেডর হলেন শোয়েব আখতার

অনলাইন ডেস্ক :  দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস, স্কিনকেয়ার ও হোমকেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড টাইলক্স–এর ব্র্যান্ড এম্বাসেডর হলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। এর আগে দীর্ঘ সময় ধরে এ ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন সাকিব আল হাসান।

টাইলক্স দেশের হোমকেয়ার খাতে পরিচিত এক ব্র্যান্ড। “ক্লিন মানেই টাইলক্স- টাইলক্স মানেই ক্লিন“ স্লোগান নিয়ে নতুন বিজ্ঞাপনেও থাকছেন শোয়েব আখতার। টাইলক্স মূলত ঘরবাড়ি ও কর্মপরিবেশকে পরিষ্কার, স্বাস্থ্যসম্মত ও জীবাণুমুক্ত রাখতে সহায়ক হিসেবে কাজ করছে। সাধারণত ক্লিনিং প্রোডাক্ট কেমিক্যাল এর কড়া গন্ধযুক্ত হয়ে থাকে। কিন্তু টাইলক্সের কোনও পণ্যে সেটা নেই এবং এটি বাংলাদেশের একমাত্র ক্ষতিকারক অ্যামোনিয়া-ফ্রি সারফেস ক্লিনিং রেঞ্জ।

টাইলক্স ব্র্যান্ডের আন্তর্জাতিক পরিসরে পরিচিতি বাড়ানোর লক্ষ্যেই মূলত শোয়েব আখতারকে ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে নির্বাচন করেছে রিমার্ক কর্তৃপক্ষ। ক্রিকেট বিশ্বে গতি, শক্তি ও আগ্রাসী মানসিকতার প্রতীক হিসেবে পরিচিত শোয়েব আখতার এ ব্র্যান্ডের মূল বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করছেন তারা। ঢাকা ক‍্যাপিটালসের মেন্টর হিসেবে এর অন‍্যতম স্পন্সর রিমার্ক- হারল‍্যানের ব্র‍্যান্ডগুলোর ব্র‍্যান্ড এমবেসেডর হিসেবে কাজ করবেন শোয়েব আখতার।

আরও পড়ুনঃ   বেনাপোল বাজারে মৌসুমের আগেই তরমুজ : প্রতি কেজি ৯০ টাকা

নতুন দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়ায় শোয়েব আখতার বলেন, ‘পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি এখন শুধু অভ্যাস নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ঘর কিংবা কর্মক্ষেত্র পরিষ্কার রাখা সুস্থ থাকার প্রথম শর্ত। টাইলক্সের মতো সারফেস ক্লিনিং ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমার ক্রিকেট ক্যারিয়ারে ফিটনেস ও পরিচ্ছন্নতার বিষয়টি সব সময় গুরুত্ব পেত। সাধারণ মানুষের জীবনেও এই বিষয়গুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। টাইলক্স সেই সচেতনতার বার্তাই মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।’

ব্র্যান্ডের লক্ষ্য ও দর্শনের সঙ্গে নিজের ভাবনার মিল রয়েছে উল্লেখ করে শোয়েব আখতার জানান, ‘আমি এমন ব্র্যান্ডের সঙ্গেই কাজ করতে চাই, যাদের পণ্যের বাস্তব ব্যবহার ও সামাজিক গুরুত্ব রয়েছে।’

আরও পড়ুনঃ   ভাঙ্গায় মোটরসাইকেল- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

টাইলক্সের চীফ বিজনেস অফিসার মারুফুর রহমান জানান, সাকিব আল হাসানের মাধ্যমে স্থানীয় বাজারে এ ব্র্যান্ডের যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ পরিচিতি লাভ করবে। কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতারের মতো আন্তর্জাতিক তারকা টাইলক্সের ব্র্যান্ড এম্বাসেডর হওয়ায় এ প্রোডাক্ট তার গুণগত মান দিয়ে আন্তর্জাতিক বাজারেও ব্যাপক জনপ্রিয় হবে বলে আশা করেন তিনি।

রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, টাইলক্স হাউজহোল্ড সারফেস ক্লিনিংয়ের জন্য এমন এক সল্যুশন যা শুধু পরিষ্কার করে না, সাথে পরিবেশকেও রাখে সুরভিত। যাকে বলে অলরাউন্ডার! রিমার্কের এ প্রোডাক্ট প্রস্তুত হচ্ছে এশিয়ার এই অঞ্চলের অন্যতম বৃহৎ এবং পরিবেশবান্ধব ফ্যাক্টরিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১০

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১১

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১২

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৩

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৪

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

১৫

বাঘায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমপি চাঁদ

১৬

নগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার

১৭

গোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত

১৮

তানোরে চুরি যাওয়া ভুটভুটি উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

২০

Design & Developed by: BD IT HOST