২১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সরফরাজের পাকিস্তানের সঙ্গে এবারো পারল না ভারত

অনলাইন ডেস্ক : সাফল্যের বিচারে শুধু নয়, কৌশলগতভাবেও গত এক দশকে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে মনে করা হয় সরফরাজ আহমেদকে। তার ব্যক্তিগত ফর্ম পড়ে যাওয়ার পর দেশের অন্য সিনিয়র ক্রিকেটারদের মতো তিনিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্যায্য আচরণের শিকার হন। তার অধিনায়কত্বে পাকিস্তানের সেরা সাফল্য ছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয় এবং টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর দল হওয়া।

২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের সাড়ে আট বছর পর আরেকটি টুর্নামেন্ট ফাইনালে ভারতকে হারাল পাকিস্তান। এবারো জড়িয়ে সরফরাজের নাম। এশিয়া কাপে তার কোচিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ১৯১ রানে হারিয়ে ট্রফি জিতল পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল।

আরও পড়ুনঃ   যশোর শার্শা উপজেলায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

ভারতকে কীভাবে হারাতে হয়, সেটা ভালোই জানা সরফরাজের। ২০০৬ সালে তার নেতৃত্বে লো স্কোরিং ম্যাচে ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে জিতেছিল পাকিস্তান। ওই ভারতীয় দলে ছিলেন রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পুজারা ও পিযুষ চাওলার মতো ক্রিকেটাররা।

সরফরাজ ভিন্ন ভূমিকাতে, তবে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ও সদ্য শেষ হওয়া যুব এশিয়া কাপের মাঝে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তার নেতৃত্বে ভারতের বিপক্ষে ফাইনালে শুরু থেকে পাকিস্তানের ওপেনার প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ তৈরি করেন। ২০১৭ সালে ফখর জামান, আর এবার সামির মিনহাস খেললেন ১৭২ রানের দারুণ ইনিংস।

আরও পড়ুনঃ   আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো রাজশাহীর ইজতেমা

সাড়ে আট বছর আগে ভারতের টপ অর্ডার ছিল নিঃসন্দেহে সেরা। কিন্তু মোহাম্মদ আমিরের নতুন বলের তোপে পড়ে বড় ধাক্কা খায় তারা। আর এবার আলী রাজা ভারতকে ভোগালেন। ওইবার বিরাট কোহলি ও রোহিতকে ফেরান আমির, রাজা ফেরালেন ভারতের যুব দলের অন্যতম সেরা আয়ুশ মাত্রে ও বৈভব সূর্যবংশীকে। টপ অর্ডারে ভাঙনের পর বড় স্কোর তাড়া করতে গিয়ে লাইনচ্যুত ভারত। আগেরবার মেন ইন ব্লুদের মাঠে থেকে হারানো সরফরাজ এবার ফাইনাল জিতে প্রমাণ করলেন- ভারতকে হারানোর কৌশল তার ভালোই জানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST