২১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

অনলাইন ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সর্বশেষ দুই আসরে টানা শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে এবার সেমি ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে আসর থেকে ছিটকে যায় জুনিয়র টাইগাররা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালের টিকিট পাওয়া পাকিস্তান শিরোপার লড়াইয়ে ভারতকে পাত্তাই দিলো না। ১৯১ রানের জয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরল পাকিস্তানের যুবারা।

দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে ১৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সামির মিনহাস। জবাব দিতে নেমে ২৬ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

বড় লক্ষ্য তাড়ায় বৈভব সূর্যবংশীর দিকে তাকিয়ে ছিল ভারত। আক্রমণাত্মক এই ওপেনার শুরুটা করেছিলেন নিজের মতো করেই। তবে থিতু হতে পারেননি। ৩ ছক্কা ও এক চারে ১০ বলে ২৬ রান করেছেন তিনি।

আরও পড়ুনঃ   জামদানিতে নজর কাড়লেন রুনা খান

সূর্যবংশী ফেরার পর ধ্বস নামে ভারতের ব্যাটিং লাইনআপে। ৪৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে অভিজ্ঞান কুন্ডু-কানিশ চৌহানরা থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তাতে একশর আগেই ৭ উইকেট হারায় দল।

শেষদিকে কিছুটা লড়াই করেছেন খিলান প্যাটেল ও দীপেশ দেবেন্দ্র। খিলান ২৩ বলে করেছেন ১৯ রান। আর দীপেশের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৩৬ রান। তাদের এমন ইনিংস শুধুই হারের ব্যবধান কমিয়েছে।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। উসমান খানকে নিয়ে ৭৯ বলে ৯২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে নেন মিনহাস। ৭১ বলে ১২ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি করেন তিনি।

আরও পড়ুনঃ   হজ করতে গিয়ে এ বছর ৪১ বাংলাদেশির মৃত্যু

তারপর আহমেদ হুসেইনকে নিয়ে ১২৫ বলে ১৩৭ রানের বড় জুটি গড়েন মিনহাস। আহমেদ ৫৬ রানে আউট হলে ১০৫ বলে দেড়শ ছুঁয়ে পাকিস্তানকে সাড়ে তিনশর ঘরে নেওয়ার আভাস দেন পাকিস্তানি ওপেনার। ৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩০২। ৪৭তম ওভারে তাদের রান ৩২৭। মিনহাস ১৭২ রানে আউট হতেই তারা শুরুর ছন্দ হারায়। ১১৩ বলের ইনিংসে ১৭ চার ও ৯ ছয় ছিল তার। ইনিংস শেষ হওয়ার আগে ২৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

শেষ দিকে নিকাব শফিক ও মোহাম্মদ সাইয়াম ২০ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে সাড়ে তিনশর কাছে নেন। ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে পাকিস্তান, যা এশিয়া কাপ ফাইনালে সর্বোচ্চ। দীপেশ দেবেন্দ্রন সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান হেনিল প্যাটেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

১০

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

১১

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

১২

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

১৩

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

১৪

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

১৫

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

১৬

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

১৭

নগরীর উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক

১৮

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

১৯

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

২০

Design & Developed by: BD IT HOST