১৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

গোপন ইসরায়েল থেকে ২৮ হাজার কোটির অস্ত্র কিনছে এই মুসলিম দেশ

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েল থেকে গোপনে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার চুক্তি করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশি অর্থে যা ২৮ হাজার কোটি টাকার সমান।

ফরাসি সংবাদমাধ্যম ইন্টিলিজেন্স অনলাইন গত সপ্তাহে এই গোপন চুক্তির কথা ফাঁস করে বলে বুধবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ আরব।

ইসরায়েলি কুখ্যাত অস্ত্র উৎপাদনকারী এলবিট সিস্টেমের সঙ্গে অত্যন্ত গোপনে চুক্তিটি করে আমিরাত। গত মাসে এলবিট সিস্টেম জানায়, তারা একটি দেশের সঙ্গে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। তবে দেশের নাম প্রকাশ করেনি।

আরও পড়ুনঃ   আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

এলবিট সিস্টেমের অস্ত্র উৎপাদনের কারখানা আছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। এগুলোতে প্রায়ই হানা দেন ফিলিস্তিনপন্থি অধিকারকর্মীরা।

ফরাসি সংবাদমাধ্যম ইন্টিলিজেন্স জানিয়েছে, এলবিটের জে-মিউজিক এয়ারক্রাফট প্রোটেকশন সিস্টেমের আপডেট ভার্সন কিনেছে আমিরাত।

এই ব্যবস্থাগুলো মূলত উন্নত লেজার প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। যা বিমানের দিকে ছোড়া সারফেস টু এয়ার মিসাইলের সেন্সর অকেজো করে দিতে সক্ষম। ইসরায়েলি সরকারের অনুমোদন নিয়ে একটি যৌথ প্রকল্পের আওতায় এই প্রযুক্তিগুলো সংযুক্ত আরব আমিরাতেই তৈরি করা হবে।

আরও পড়ুনঃ   এশিয়া কাপ খেলতে সিডনি পৌঁছেছেন ঋতুপর্ণারা

মোট আট বছর মেয়াদী এই চুক্তিটি ইসরায়েলের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিরক্ষা প্রযুক্তির অত্যন্ত সংবেদনশীলতার কারণে এই চুক্তির অনেক তথ্যই এখনও গোপন রাখা হয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফাম—উভয় সংস্থাই এই চুক্তির সমালোচনা করেছে। তাদের মতে, এর ফলে বেসামরিক মানুষের ক্ষতি হতে পারে বা আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হওয়ার ঝুঁকি থাকতে পারে।

সূত্র: দ্য নিউ আরব

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

১০

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

১১

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

১২

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

১৩

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

১৪

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

১৫

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১৬

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১৭

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১৮

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৯

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST