১৬ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ড. ফজলুল করিম

দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) তাঁর হাতে দলের প্রতীক ও মনোনয়ন ফরম তুলে দেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ড. মো. ফজলুল করিমের নাম ঘোষণা করা হয়েছে। দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) তাঁর হাতে দলের প্রতীক ও মনোনয়ন ফরম তুলে দেন।

মনোনয়ন প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদ, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দলীয় সূত্র জানায়, রাজশাহী-২ আসনে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ড. মো. ফজলুল করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিল্পপতি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

আরও পড়ুনঃ   নওগাঁ-১ আসনে শেষ সময়ে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

মনোনয়ন গ্রহণের পর প্রতিক্রিয়ায় ড. মো. ফজলুল করিম বলেন, জনগণের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক রাজনীতির চর্চায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এ সময় তিনি রাজশাহী-২ আসনের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১০

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১১

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১২

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৪

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৭

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৮

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

১৯

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

২০

Design & Developed by: BD IT HOST