১৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি

নির্বাচন কমিশন ভবন।

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার (ইসি), নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা চেয়ে মহাপুলিশ পরিদর্শককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এসূত্রে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ এবং সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন। তদানুযায়ী নিম্নরূপ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো :

(ক) প্রধান নির্বাচন কমিশনারের নিরাপত্তার জন্য ইতোমধ্যে গাড়িসহ পুলিশ নিরাপত্তা (স্কর্ট) বিদ্যমান রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনারের জন্য অতিরিক্ত আরো একটি গাড়িসহ পুলিশ নিরাপত্তা (স্কর্ট) প্রদান; এবং (খ) নির্বাচন কমিশনারগণ (চারজন) ও সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকাস্থ বাসভবন, অফিস যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশ নিরাপত্তা (স্কর্ট) প্রদান।

আরও পড়ুনঃ   নির্বাচনকালীন অপতথ্য রোধে সত্য ও যাচাইকৃত সংবাদ পরিবেশন করতে হবে : তথ্য উপদেষ্টা

এমতাবস্থায়, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ এবং সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা’র বাসভবন, অফিস যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার নিমিত্তে পুলিশি নিরাপত্তা (স্কর্ট) প্রদানের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

ইসির অপর এক চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এই নির্বাচনে নিম্নোক্ত তিনজন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে:

(ক) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা (১৮৬ ঢাকা-১৩ এবং ১৮৮ ঢাকা-১৫ আসনের জন্য)
(খ) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম (২৮৮ চট্টগ্রাম-১১ আসনের জন্য)
(গ) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা (১০১ খুলনা-৩ আসনের জনা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লিখিত রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

বর্ণিতাবস্থায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে উপরোল্লিখিত রিটার্নিং অফিসারগণের সার্বক্ষণিক নিরাপত্তার নিমিত্তে গানম্যান প্রদানের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

আরও পড়ুনঃ   চার বছর পর দলে ফিরেই যে বার্তা দিলেন মোহাম্মদ আমির

মহাপুলিশ পরিদর্শক বরাবর পাঠনো ইসির আরেক চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। সময়সুচি জারির পর দুর্বৃত্তরা জেলা নির্বাচন অফিস, লক্ষ্মীপুর এবং উপজেলা নির্বাচন অফিস, মঠবাড়িয়া, পিরোজপুরে অগ্নিসংযোগ করেছে। এ প্রেক্ষাপটে সারাদেশে মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসসমূহে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল, যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে বিধায় উক্ত অফিসসমূহে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি ও নির্বাচনী মালামালের সুরক্ষাসহ অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক বলেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

এমতাবস্থায়, আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস, উপজেলা/থানা নির্বাচন অফিসসমূহের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।-বাসস

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST