১০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মান্দায় প্রবীণ সাংবাদিক জসিম উদ্দিন আর নেই

মান্দা (নওগাঁ )প্রতিনিধি: নওগাঁর মান্দায় অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রবীণ সাংবাদিক ও মান্দা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শারীরিক জটিলতা নিয়ে তিনি গত সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, একছেলে, একমেয়ে, ভাইবোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জীবদ্দশায় তিনি গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ২৮ ফেব্রয়ারি তিনি অবসরে যান।
চাকরির পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। এ ছাড়া দীর্ঘদিন মান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
চাকরির সুবাদে ১৯৮০ সালের দিকে নোয়াখালি জেলার কবিরহাট উপজেলা থেকে তিনি মান্দা উপজেলায় আগমন করেন। এরপর বিজয়পুর এলাকায় জমি কিনে বসতবাড়ি নির্মাণসহ পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন।
আজ মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার রেবা আখতার আলিম মাদ্রাসা মাঠে প্রথম জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালি জেলার কবিরহাট উপজেলার উপদিলামচি গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
প্রবীণ সাংবাদিক জসিম উদ্দিনের মৃত্যুতে মান্দা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এছাড়া মান্দা উপজেলা বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, বাশিস মান্দা উপজেলা শাখা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, মাদ্রাসা শিক্ষক সমিতি, গোটগাড়ী শহীদ মামুন হাইস্কুল ও কলেজসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন শোক জানিয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীর ছয় আসনের চারটিতে বিএনপি, দুটি জামায়াতের জয়

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST