১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে ছেলেদের পর এবার জয় পেল নারীরাও

অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবসের সকালটা রাঙিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দল। হাজার কিলোমিটার দূরের ওয়েস্ট ইন্ডিজে (স্থানীয় সময় ১৫ ডিসেম্বর, বাংলাদেশ সময় ১৬ ডিসেম্বর সকাল) স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে টিম টাইগার্স। ছেলেদের পর এবার বিজয়ের ক্ষণ জয়ে রাঙালেন মেয়েরাও।

নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ।

আজ (সোমবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ওভার কমে ১৭ ওভার করে খেলা হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২২ রান তুলেছিল ইয়াং টাইগ্রেসরা। রান তাড়ায় লঙ্কান মেয়েরা থামল ৮ উইকেটে ৯৪ রানে।

আরও পড়ুনঃ   ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বঙ্গভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে সুমাইয়া ফারজানাদের দারুণ বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান মেয়েরা। শেষ পর্যন্ত অলআউট না হলেও একশ’র নিচেই আটকে যায়।

দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ওপেনার সানজানা কাভিন্দির। ১৩ বলে ২১ রান করেছেন এই ব্যাটার। অন্যদিকে, অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর যদিও ছোট ছোট ইনিংসে ঘুরে দাঁড়ায় মেয়েরা। সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। এ ছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪, এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।

আরও পড়ুনঃ   জিসান-সাইফউদ্দিনের ঝড়ে বড় জয় পেল বাংলাদেশ

বয়সভিত্তিক এই এশিয়া কাপের ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে সুমাইয়ারা। ‘এ’ গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান ও নেপাল।

প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল পাবে সুপার ফোরের টিকেট। পরে সেরা দুই দলকে নিয়ে আগামী ২২ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST