১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জিসান-সাইফউদ্দিনের ঝড়ে বড় জয় পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে উড়িয়ে দিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনের দল।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানের বেশি করতে পারেনি ওমান। ফলে ৩৪ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন জিসান আলম ও ইয়াসির আলী। ওপেনিং জুটি থেকেই আসে ৩৬ রান। ইয়াসির ২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। জিসান ১২ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এর মধ্যে ৮টিই ছিল ছক্কার মার। আর একটি চার।

আরও পড়ুনঃ   বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস

এরপর ১২ বলে ৫৫ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। তিনি নিজের ইনিংস সাজিয়েছেন ৭টি ছক্কা ও ৩টি চারে। আবু হায়দার শেষ পর্যন্ত ৪ রান করে অপরাজিত ছিলেন।

টুর্নামেন্টের নিয়মনুযায়ী হাফ সেঞ্চুরির পর দলের ব্যাটারকে উঠে যেতে হয়। ফলে জিসান ও সাইফউদ্দিন হাফ সেঞ্চুরির পর আর ব্যাট করতে পারেননি। তারা রিটায়ার্ড হার্ট হয়ে অন্যদের সুযোগ দিয়েছেন।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর লক্ষ্য দেশের মানুষের শান্তি ও উন্নয়ন - ডেপুটি স্পিকার

বল হাতেও এদিন সফল ছিলেন তরুণ জিসান। দলের হয়ে ২টি উইকেট নেন তিনি। তাছাড়া সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার একটি করে উইকেট শিকার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST