১২ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফরিদপুর-৪ আসনে ফিরলো আলগী ও হামিরদী ইউনিয়ন

ফাইল ছবি

ফরিদপুর জেলা প্রতিনিধি : অবশেষে ফরিদপুর-৪ আসনে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফের ভাঙ্গার সীমানায় ফিরেছে। নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনকে ‘অবৈধ’ ঘোষণা করে আগের অবস্থায় সীমানা ফেরত আনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে। ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন রিট করেন। এরপর ২২ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন।

আরও পড়ুনঃ   কলা গাছের গা ফুঁড়ে বেরোলো মোচা

প্রজ্ঞাপন জারির পর থেকেই ভাঙ্গাজুড়ে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে। গত ৫ সেপ্টেম্বর দুটি মহাসড়ক অবরোধ হয় দুই ঘণ্টা। ১৫ সেপ্টেম্বর রাজপথ–রেলপথ অবরোধের সময় ভাঙ্গা উপজেলা কমপ্লেক্স, ভাঙ্গা থানা ও হাইওয়ে থানায় ভাঙচুরের ঘটনাও ঘটে। ওইদিন অবরোধ চলাকালে অসুস্থ হয়ে মারা যান আলগী ইউনিয়নের শাহমুল্লুকদী গ্রামের হাবিবুর রহমান (৭০)।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটিসহ মোট চারটি মামলা হয়। মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ ও যুবলীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীসহ ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়।

পরে ৭ ডিসেম্বর মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার আলগীর সোনাখোলা গ্রামের জাকের মোল্লা (৫০) কারাগারে অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাইকোর্টের এই রায়ের পর স্বস্তি ফিরে এসেছে ভাঙ্গায়। বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তার ফেসবুক আইডিতে প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘শুরু থেকেই বলেছিলাম—এই দুই ইউনিয়ন আমরা ফেরত আনব। আদালত আজ সেই ন্যায়বিচারই করলেন।’

আরও পড়ুনঃ   বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ ইমরান তাহিরের

রায় ঘোষণার পর ফেসবুক লাইভে প্রতিক্রিয়া জানান ফরিদপুর-৪ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী সরোয়ার হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী এম এম হোসাইন। তারা রায়কে ‘জনতার বিজয়’ বলে উল্লেখ করেন।

রায় ঘোষণার পর ভাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেন।

ভাঙ্গার আলগী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে রায় ঘোষণার খবর পৌঁছাতেই দেখা যায় খুশির উচ্ছ্বাস। মুনসুরাবাদ বাসিন্দা দুদু মোল্লা (৫৮) বলেন, আমরা জন্মেছি ভাঙ্গায়, মরবও ভাঙ্গায়। আজ মনে হচ্ছে নিজের ঘর ফিরে পেলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST