২০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘দিদি নম্বর ওয়ানের’ মঞ্চ মাতাবেন রুক্মিণী

অনলাইন ডেস্ক : আগামী ২৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ওপার বাংলার অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত নতুন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। তবে প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসার আগেই ছোট পর্দায় হাজির হচ্ছেন নায়িকা রুক্মিণী।

সিনেমার প্রচারণার অংশ হিসেবে তিনি আসছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে।সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়ের এই শো-তে রুক্মিণীর উপস্থিতি মানেই বাড়তি বিনোদন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী রোববার জি বাংলায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। নাচে-গানে ও আড্ডায় জমজমাট এই পর্বে রুক্মিণীর সঙ্গে আরও অংশ নিচ্ছেন স্নেহা দাস, অনিন্দিতা রায়চৌধুরী, ঋতব্রতা দে এবং সংঘমিত্রা তালুকদারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীরা।

আরও পড়ুনঃ   মাটিতে শুয়ে ‘বেলি ডান্স’ নিয়ে কটাক্ষ, মুখ খুললেন তৃপ্তি

ইতোমধ্যেই শো-এর একটি প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বেশ মজার এক দৃশ্য। রুক্মিণীর আবদারে কানে হেডফোন লাগিয়ে খেলার দ্বিতীয় রাউন্ডে অংশ নিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ইন্ডাস্ট্রির একজন সিনিয়র অভিনেত্রী হওয়া সত্ত্বেও রচনার এমন অমায়িক ও খেলাধুলার মানসিকতা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।

আরও পড়ুনঃ   হলিউডে বড় চমক জ্যাকুলিন ফার্নান্দেজের

উল্লেখ্য, গত ১২ নভেম্বর ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির ট্রেলার মুক্তি পায়। ট্রেলার দেখে শুরুতে অনেকেই অমিতাভ বচ্চনের ‘পিকু’ সিনেমার ছায়া অনুভব করলেও, গল্পের বাঁক বলছে ভিন্ন কথা।

বাবার পরিচয়ের বাইরে একজন মানুষের যে নিজস্ব সত্তা থাকে, সেই গল্পই ফুটে উঠবে এই ছবিতে। সিনেমাটি মুক্তির ঠিক আগ মুহূর্তে রুক্মিণীর এই ছোট পর্দার উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১০

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১১

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১২

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৩

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৪

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৭

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৮

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৯

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST