৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

কোহলি-আনুশকা প্রেম করছেন, জানতেন শাহরুখ

অনলাইন ডেস্ক : ভারতের অন্যতম তারকা দম্পতি ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর বিয়ে করেছেন এই জুটি। বর্তমানে তাদের সংসারে রয়েছে দুইটি সন্তান। ক্রিকেটার ও অভিনেত্রীর সংসারজীবনও বেশ সুখের। শুরু থেকেই দুজনের বোঝাপড়াও দারুণ।

যদিও অনেকটা গোপনেই প্রেম করে গেছেন এই জুটি। লোকচক্ষুর আড়ালে রেখেছেন নিজেদের ব্যক্তিজীবনকে। তবে বলিউড বাদশাহ শাহরুখ খানের চোখের আড়াল করতে পারেননি। কিং খান সত্যিই টের পেয়েছিলেন এই দুই তারকার প্রেমের খবর।

সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, ‘অন্যান্য খেলোয়াড়দের তুলনায় আমি কোহলিকে বেশিদিন ধরে চিনি। কোহলি-আনুশকার সঙ্গে আমি অনেকটা সময় কাটিয়েছি। বিশেষ করে ওরা যখন প্রেম করছিল, তখন থেকেই কোহলিকে আমি চিনি।’

আরও পড়ুনঃ   শনিবার ফের ঢাকা মাতাবেন অঞ্জন দত্ত

শাহরুখ আরও বলেন, ‘আমি একটা সিনেমার শুটিং করছিলাম, আনুশকাও ওই সিনেমায় ছিল। সেখান থেকেই পরিচয়। আমাদের সম্পর্কটাও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল।’

বিরাটকে নাচ শেখানোর কথাও জানান শাহরুখ। তিনি বলেন, ‘আমি কোহলিকে পাঠান সিনেমার নাচের স্টেপ শিখিয়েছি। ওকে ভারতের একটি ম্যাচে নাচতে দেখেছিলাম। সেই ম্যাচে রবীন্দ্র জাদেজার সঙ্গে নাচার চেষ্টা করেছিল। সেই নাচের স্টেপ দেখে আমি দুঃখ পাই। কারণ সেটা কোনো নাচের স্টেপ হয়ে দাঁড়ায়নি। তারপর ওদেরকে বলি, তোমাদের নাচ শেখানোর সুযোগ দাও আমাকে প্লিজ।’

আরও পড়ুনঃ   এবার রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালান!

২০১৩ সাল থেকে প্রেম করেছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। দীর্ঘ ৪ বছর প্রেমের পর ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন এই জুটি। এরপর ২০২১ সালে তাদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। ঠিক তিন বছর পর ২০২৪ সালে লন্ডনের একটি হাসপাতালে ছেলে অকায়ের জন্ম হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি। বর্তমানে কোহলি নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। অন্যদিকে আনুশকা সংসার-সন্তান নিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

১০

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১১

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১২

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৩

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৪

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৫

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৬

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST