১৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কোন দেশের কাছে সবচেয়ে বেশি সোনা আছে?

অনলাইন ডেস্ক : টানা কয়েকদিন হু হু করে বিশ্বব্যাপী বেড়েছে মূল্যবান ধাতু সোনার দাম। চলতি বছরের মাঝামাঝি সময়ে দাম অস্বাভাবিকরকম বৃদ্ধি পায়। যা এখনো অব্যাহত আছে।

নিরাপদ সম্পদ হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকও সোনা নিজেদের কাছে রাখে। সোনা মজুদ রাখলে মুদ্রাস্ফীতি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে সুরক্ষা দেয়।

কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভবিষয়ক ওয়েবসাইট বুলিয়ানভল্টের তথ্য অনুযায়ী, বিশ্বে যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি সোনা আছে। দেশটির রিজার্ভে বর্তমানে আছে ৮ হাজার ১৩৩ দশমিক ৫ টন সোনালী ধাতু।

এসব সোনার বেশিরভাগ রাখা আছে ফোর্ট নক্স এবং নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে। বর্তমান বাজারে এই সোনাগুলোর দাম ১ ট্রিলিয়ন ডলারের বেশি।

আরও পড়ুনঃ   কুয়েতে ভবনে আগুন লেগে ৩৫ জনের মৃত্যু

এরপর রয়েছে ইউরোপের দেশগুলো। জার্মানির কাছে ৩ হাজার ৩৫১ দশমিক ৬ টন, ইতালির কাছে ২ হাজার ৪৫১ দশমিক ৯ টন এবং ফ্রান্সের কাছে আছে ২ হাজার ৪৩৭ টন। এরপর সবচেয়ে বেশি সুইজারল্যান্ডের কাছে আছে ১ হাজার ৩৯ দশমিক ৯ টন সোনা।

এসব সোনার বেশিরভাগই ব্রেটন উডস যুগের (১৯৪০-১৯৭০)। ওই সময় যুদ্ধপরবর্তী সময়ে মুদ্রা ব্যবস্থার মেরুদণ্ড ছিল সোনা।

এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে চীন। রিজার্ভ হিসেবে দেশটি এখন সোনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ২০১৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত তারা তাদের রিজার্ভে যুক্ত করেছে ৩৩১ টন সোনা। এতে বেইজিংয়ের সোনার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৭৯ দশমিক ৬ টন।

আরও পড়ুনঃ   এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারতের কাছে ৮৭৬ দশমিক ২, জাপানের কাছে ৮৪৬, তুরস্কের কাছে ৫৯৫ দশমিক ৪ সোনা আছে।

মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবের কাছে ৩২৩ দশমিক ১ টন সোনা গচ্ছিত আছে।

অপরদিকে জুলাই ২০২৫ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশর কাছে আছে ২ দশমিক ৬১১ টন।

সূত্র: মিন্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST