১৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তিন নৌকাসহ ৭৯ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারত

অনলাইন ডেস্ক : বাংলাশের তিন নৌকাসহ ৭৯ জেলেকে আটক করেছে ভারতের কোস্ট গার্ড। তারা পশ্চিমবঙ্গের বিশেষ অর্থনৈতিক জোনে (ইইজেড) মাছ ধরছিলেন বলে অভিযোগ করেছে দেশটি।

গত ১৫ ও ১৬ নভেম্বর আন্তর্জাতিক সমুদ্র সীমা লাইনে নজরদারি চালানোর সময় বাংলাদেশি নৌকা ও জেলেদের আটক করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

ভারতের কোস্ট গার্ড দাবি করেছে, ওই বাংলাদেশি জেলেরা তাদের জলসীমার ভেতর মাছ ধরছিলেন। তখন নৌকাগুলো আটক করা হয়। বাংলাদেশি জেলেরা ভারতীয় জলসীমায় মাছ ধরার কোনো বৈধ অনুমতিপত্র দেখাতে পারেনি।

আরও পড়ুনঃ   নিউইয়র্কে ইসলামিক পণ্য বিক্রেতা বাংলাদেশিদের উচ্ছেদ করল পুলিশ

সমুদ্র থেকে আটক করা নৌকায় তাজা মাছ ও মাছ ধরার অন্যান্য সরঞ্জাম ছিল। এগুলোও আটক করে নিয়ে গেছে কোস্টগার্ড।

আটকের পর নৌকা ও জেলেদের ফ্রাজেরগঞ্জ নিয়ে যাওয়া হয় এবং নৌ পুলিশের হাতে সমর্পণ করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশি জেলেদের প্রায়ই সমুদ্র থেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এমনকি বাংলাদেশের জলসীমার ভেতর থেকেও একাধিকবার আটকের ঘটনা ঘটেছে।

এরআগে গত ২৩ অক্টোবর মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ভারতীয় জেলেদের ট্রলার আটক করে বাংলাদেশ। নৌবাহিনী ওই সময় ৯ ভারতীয় জেলেকে নিজেদের জিম্মায় নেয়।

আরও পড়ুনঃ   ভারতে ভেঙে দেওয়া হলো প্রায় ২০০ বছরের পুরোনো মসজিদের একাংশ

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় টহলরত নৌবাহিনী ‘এফবি এনি’ নামে একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে। ট্রলারটিতে ৯ জন ভারতীয় জেলে ছিলেন। তারা সবাই ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা।

তাদের পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সূত্র: দ্য হিন্দু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST