১৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে সরকারি সার পাচারকালে জনতার হাতে আটক ব্যবসায়ী, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে সরকারি নির্ধারিত মূল্যের ডিএপি সার পাচারের অভিযোগে ২০ বস্তা সারসহ তাহাজ্জাক হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় কৃষকরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় কৃষকদের দাবি, আটক তাহাজ্জাক মাড়িয়া ইউনিয়নের বিসিআইসি ডিলার নাজিম উদ্দীনের ম্যানেজার। তিনি প্রতিদিনের মতো ওইদিনও গোডাউন থেকে সার বাইরে বের করে বাঘমারা উপজেলার তাহেরপুর বাজারে বেশি দামে বিক্রির জন্য পাচার করছিলেন। কৃষকরা তাকে আটক করে সার জব্দ করে রাখেন। এ সময় ঘটনাস্থলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিনুজ্জামান উপস্থিত হলে ক্ষুব্ধ কৃষকরাও তাকে এক পর্যায়ে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি কর্মকর্তাদের যোগসাজশে ডিলারদের মাধ্যমে নিয়মিত সার পাচার ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে। এসব অনিয়মের কারণে কৃষকরা মনোনীত ডিলারের কাছ থেকে সরকারি দামে সার পাচ্ছেন না। বরং বাধ্য হয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত দামে সার নিতে হচ্ছে বলে অভিযোগ তাদের। এতে কৃষিখাতে ব্যয় বৃদ্ধি ও ফসল উৎপাদনে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে এলপিজি গ্যাসে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

স্থানীয় কৃষক আব্দুস সালাম অভিযোগ করে বলেন, “ডিলার নাজিম আমাদের নিয়মিত সার দেন না। পরে দেখা যায় সেই সার পাশের খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে আমরা সরকারি দামের চেয়ে অনেক বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছি। এই সার পাচারে ডিলারের ম্যানেজার তাহাজ্জাক সরাসরি জড়িত।”

আরেক কৃষক আহাদ বলেন, “কিছুদিন আগে ডিলারের কাছে ডিএপি সার নিতে গেলে সে এক বস্তার দাম চেয়েছে ১,৪০০ টাকা। অথচ সরকারি মূল্য ১,০৫০ টাকা। নিয়মিত এভাবে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছে। তার ডিলারশিপ বাতিলের দাবি জানাচ্ছি।”

আরও পড়ুনঃ   বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ

অভিযোগ অস্বীকার করে বিসিআইসি ডিলার নাজিম উদ্দীন বলেন, “আটক সার গুলো আমার নয়। কৃষকরা যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি নিয়ম অনুযায়ী কৃষকদের সার দিয়ে থাকি।”

উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, “এর আগেও এ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তখন আমরা ডিলারকে সতর্ক করে ওই ম্যানেজারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলাম। উপজেলা জুড়ে সার বিতরণ নিয়ে আমাদের নিয়মিত মনিটরিং চলছে। আজকের ঘটনাতেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, “সার পাচারের ঘটনায় স্থানীয় কৃষকরা একজনকে আটক করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST