১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আফিয়ার পৈতৃক পরিচয় নিশ্চিতে কাজ শুরু করেছে পুলিশ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শিশু আফিয়ার যত দ্রুত সম্ভব ডিএনএ পরীক্ষার সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। ইতোমধ্যে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত আফিয়ার বাড়িতে গিয়েছেন। কার্যক্রমের অংশ হিসেবে আফিয়া ও তার মা মনিরা বেগম রোববার কোতোয়ালি থানায় উপস্থিত হন। আদালতের আদেশ নিয়ে দ্রুতই আফিয়ার ডিএনএ পরীক্ষা করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুধু তাই নয়, আফিয়া যদি মোজাফফরের সন্তান হিসেবে প্রমাণিত হয়, তাহলে মিথ্যা অপবাদ, স্ত্রী ও সন্তানের প্রতি অবহেলা এবং পরিত্যাগের অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ   ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক

রোববার থানায় অবস্থানকালে আফিয়ার মা মনিরা বলেন, তিন বছরের শিশু আফিয়ার বাবা থাকতেও আজ নেই। আফিয়ার গায়ের রং শ্বেত হওয়ায় তাকে ছেড়ে চলে গেছে মোজাফফর। এতদিন নানা উপায়ে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে উল্টো আমাকে হুমকি দিত। তখন কেউ পাশে ছিল না বলে আইনি ব্যবস্থা নিতে পারিনি। এখন অনেকেই সহযোগিতা করছেন ন্যায়বিচার পেতে।”

তিনি আরও বলেন, শুক্রবার আমাদের বাড়িতে পুলিশের একটি টিম আসে। নানা বিষয়ে খোঁজখবর নেয়। ওসি স্যার আমাকে রোববার থানায় আসতে বলেছিলেন, তাই এসেছি। তার সঙ্গে কথা বলেছি।আফিয়া আমার ও মোজাফফরের ওরসজাত সন্তান হওয়া সত্ত্বেও তিন বছর ধরে মিথ্যা কলঙ্ক মাথায় নিয়ে ঘুরতে হয়েছে। আমি চাই সত্যটা স্পষ্ট হোক। শুধু তাই নয়-জাফফরের বিচার হোক।

আরও পড়ুনঃ   ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, আফিয়ার বিষয়টি নিয়ে পুলিশ সুপার আমাকে দ্রুত ডিএনএ পরীক্ষার ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে আফিয়া ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও রাজি হয়েছেন। লিগ্যাল এইডের মাধ্যমে আদালতে আবেদন জানানো হবে। আদালতের আদেশ পাওয়ার পর কোতোয়ালি থানা পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১০

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১১

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১২

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৫

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৬

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৭

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৮

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৯

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

২০

Design & Developed by: BD IT HOST