১৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাসিক কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

এর মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম শুরু হলো। শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ হাজার টাকা, কলেজ পর্যায়ে ৭ হাজার টাকা, হাইস্কুল পর্যায়ে ৫ হাজার টাকা এবং প্রাইমারি স্কুল পর্যায়ে ৩ হাজার টাকা প্রদান করা হয়। প্রতি তিন মাস পরপর এই এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

আরও পড়ুনঃ   বাঘায় শীতার্তদের মাঝে শিক্ষাবিদ আলহাজ্ব আব্দুল মোমিন এর কম্বল বিতরণ

এককালীন শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. সামিউল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মোসা. খাতিজা খাতুন, রাজশাহী সরকারি মহিলা কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসা. তমালিকা আক্তার মৌ, রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মোসা. মহিমা খাতুন, রাজশাহী নিউ গভঃ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সালেহ উদ্দিন।

আরও পড়ুনঃ   Living With Minimalists

শিক্ষাবৃৃত্তি প্রদান অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও রাজশাহী সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১০

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১১

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৩

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৪

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৫

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৬

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৭

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

১৮

বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

১৯

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST