৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বোয়ালিয়া, মতিহার, পবা, কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নগরীর বোয়ালিয়া থানার শেখেরচক পাঁচানীর মাঠ এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো : নয়ন ইসলাম (৩০); মতিহার থানার বামনশিকড় উত্তর পাড়া এলাকার মো : হারুন ওরফে ভুট্টুর স্ত্রী মোসা : লাইলী বেগম (৩৯); পবা থানার দুয়ারী দক্ষিণপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো : রাজিব আলী (৪৩); কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম বসরী এলাকার মৃত হাসান আলীর ছেলে মো : মোজাম্মেল হক (৪২); কর্ণহার থানার শিশাপাড়া এলাকার মৃত আবু বাক্কারের ছেলে মো : সোনারুল ইসলাম (৪২) ও দামকুড়া থানার বিন্দারামপুর এলাকার মো : আলমগীর হোসেনের ছেলে মো : আরাফাত হোসেন শুভ (১৯)।

আরও পড়ুনঃ   রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী ডন গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (৬ জুন) রাজশাহী নগরীর বিভিন্ন থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বেলা আনুমানিক সাড়ে ১১টায় বোয়ালিয়া থানার শেখেরচক এলাকা থেকে নয়ন, সন্ধ্যা আনুমানিক ৭টায় মতিহার থানার বামনশিকড় উত্তরপাড়া এলাকা থেকে লাইলী, বিকাল আনুমানিক সাড়ে ৩টায় পবা থানার দুয়ারী দক্ষিণপাড়া এলাকা থেকে রাজিব, রাত আনুমানিক দেড়টায় কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে মোজাম্মেল, সকাল আনুমানিক ১১টায় কর্ণহার থানার শিশাপাড়া এলাকা থেকে সোনারুল এবং রাত আনুমানিক পৌনে ৮টায় দামকুড়া থানার জোতরাবন এলাকা থেকে আরাফাত।

আরও পড়ুনঃ   জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ১৯ পিস ইয়াবা ও ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উল্লেখ্য আসামি সোনারুলের নামে আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় ২ টি মাদক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST